Category: বরাক
হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে কুৎসা ও ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদ
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : বাজারিছড়ার ছাগলমোয়া গ্রামের বিজেপি বুথ সভাপতি বিকাশ ধরকে গত ১২ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা সমিতি, আসাম। সংগঠনের পক্ষ থেকে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও…
বিকাশ ধর হত্যাকাণ্ডে SIT তদন্তের দাবিতে পাথারকান্দিতে প্রতিবাদ মিছিল, হাফিজ রশিদের বিরুদ্ধে মামলা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : বিকাশ ধর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার নেপথ্যে থাকা সম্ভাব্য চক্রান্তের রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার পাথারকান্দিতে বিশাল প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। পাশাপাশি করিমগঞ্জ লোকসভা আসনের প্রাক্তন কংগ্রেস প্রার্থী তথা আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে পাথারকান্দি থানায় লিখিত এজাহারও দায়ের করা হয়।…
রাজীব গান্ধীর জন্মদিনে করিমগঞ্জ জেলা কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ‘সদ্ভাবনা দিবস’। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে ইন্দিরা ভবনে দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় রাজীব গান্ধীর জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান…
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে নবাগত স্নাতকোত্তর পড়ুয়াদের ‘দীক্ষারম্ভ’
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবাগত স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে বুধবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ‘দীক্ষারম্ভ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবাগত পড়ুয়াদের উদ্দেশে শিক্ষাজীবন ও ভবিষ্যৎ গড়ার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। এছাড়াও…
শিলঙে বিবেকানন্দ-নেতাজির মূর্তি ভাঙচুরের প্রতিবাদ, কড়া পদক্ষেপের দাবি
পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : শিলঙে বিশ্ববরেণ্য মনীষী স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর-পূর্বভিত্তিক নাগরিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি তথা প্রবীণ সাংবাদিক হারাণ দে এক বিবৃতিতে এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, খাসি ছাত্র সংস্থার কিছু দুষ্কৃতীর এ…
বিকাশ ধর হত্যাকাণ্ডে SIT তদন্ত ও দ্রুত বিচারের দাবি দুই সংগঠনের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : বিজেপির বুথ সভাপতি ও আরএসএস কর্মী বিকাশ ধর হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীভূমিতে সরব হয়েছে পাথারকান্দি হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদ। বৃহস্পতিবার পাথারকান্দি সার্কেল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি প্রদান করে সংগঠন দু’টির প্রতিনিধিরা। স্মারকলিপিতে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশেষ…
শুকতারা ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : শিলচরের তারাপুরের কালীমোহন রোডে অবস্থিত কার্যালয়ে বুধবার সন্ধ্যায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল শুকতারা ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন এবং প্রয়াতা শুকতারা দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে নেপালি নৃত্য পরিবেশন করেন সৃষ্টি কাকতি ও মানসী থাপা। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নির্মল…
শিলঙে নেতাজি ও স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙচুর, তীব্র প্রতিবাদ রূপমের
বরাক তরঙ্গ, ২০ আগস : শিলঙে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুর, স্বামী বিবেকানন্দের মূর্তিতে আঘাত, সমতলের সাধারণ মানুষের ওপর হামলা এবং একাধিক যানবাহন ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা ‘রূপম’। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহান বীর।…
হত্যাকাণ্ড : দক্ষিণ মোহনপুরের দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : যুবক আব্দুল আলিম লস্করকে হত্যার দায়ে দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল কাছাড়ের অ্যাডিশনাল সেশন জজ (ফাস্ট ট্র্যাক কোর্ট) কিরণলাল বৈষ্ণবের আদালত। সাজাপ্রাপ্তরা হলেন সোনাই থানার দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডের বাসিন্দা হোসেন আহমদ লস্কর (৩৩) ও হাসান আহমদ লস্কর (২৮)। আদালত দু’জনকে ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে জনপ্রতি…
কাছাড়ে মানবাধিকার ও কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা এনএইচআরসি সদস্য প্রিয়াঙ্ক কানুনগোর
বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : কাছাড় সফরে এসে জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) সদস্য প্রিয়াঙ্ক কানুনগো জেলার মানবাধিকার পরিস্থিতি এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। বুধবার জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে কি না, পাশাপাশি মানবাধিকার রক্ষায় আইনি সুরক্ষাগুলি…
