Category: বরাক
শিলচরের তিনদিনের দুর্গাপূজা ফ্যাশন মেলা, অংশ নিচ্ছেন ২০ নারী উদ্যোক্তা
বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : শিলচরে ফের আয়োজিত হতে চলেছে আরআর ফ্যাশনের বিশেষ দুর্গাপূজা ফ্যাশন মেলা। দ্বিতীয়বারের মতো আগামী ২২ থেকে ২৪ আগস্ট রাঙ্গিরখাড়ির হোটেল বিভায় অনুষ্ঠিত হবে এই তিনদিনের মেলা। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে মেলা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলায় স্থানীয় ২০ জন নারী উদ্যোক্তা তাঁদের…
কাছাড় জেলা আমসু সভাপতি জাহানুর আলম গ্রেফতার, জেল হেফাজতে
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : আদালতের নির্দেশে সোনাই থানার পুলিশ জাহানুর আলম মজুমদারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। জাহানুর আলম নিজেকে কাছাড় জেলা আমসুর সভাপতি হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে। জাহানুর আলম সোনাই থানার অন্তর্গত নগদীরগ্রাম প্রথম খণ্ডের ডেপলিপার গ্রামের বাসিন্দা। জানা গেছে, PRC/1531/2023 মামলায় আদালতের নির্দেশের…
রশিদ আহমদ চৌধুরীর মন্তব্যের তীব্র প্রতিবাদ শ্রীভূমি জেলা পরিষদ চেয়ারম্যানের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৮ আগস্ট: বিজেপির বুথ সভাপতি বিকাশ ধর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমদ চৌধুরীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল শ্রীভূমি জেলা পরিষদ। মঙ্গলবার শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদীর মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী। তাঁর অভিযোগ, মন্ত্রী…
শিলচরের ৪০ নম্বর ওয়ার্ডে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা বিজেপির মেডিক্যাল কোষ এবং ইআরসি-র
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিলচর পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় লিঙ্ক রোডের ৮ নম্বর লেনে অবস্থিত সর্বজনীন শ্রীশ্রী কালীমন্দির সেবা সমিতির প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার কাছাড় জেলা বিজেপির মেডিক্যাল কোষ এবং ইআরসি-র যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে শতাধিক মানুষ অংশ নেন।শিবিরে বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের বিনামূল্যে…
হাইলাকান্দির ATM-এ প্রতারণার অভিযোগ, টাকা বেরোনোর মুখে বসানো অতিরিক্ত বক্স
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : হাইলাকান্দি শহরের ব্যস্ত পাবলিক স্কুল রোডের পিএইচই-র পাশে থাকা SBI ATM-কে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। এটিএম থেকে টাকা তুলতে গিয়ে এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলেও হাতে আসেনি নগদ। পরে এটিএমের টাকা বের হওয়ার রাস্তায় অস্বাভাবিক একটি অতিরিক্ত বক্স দেখতে পান ওই গ্রাহক। অভিযোগ, এটিএমের যেখান দিয়ে টাকা…
আবাস যোজনার অর্থ আদায়ের অভিযোগে ভাগা বাজার জিপিতে উত্তেজনা, ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : ভাগা বাজার গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই), অরুণোদয়, রেশন কার্ডসহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার ভাগা বাজার আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সামনে আয়োজিত এক গ্রামসভায় একাংশ গ্রামবাসী প্রকাশ্যে এই অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অভিযোগকারীদের…
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : নগাঁও জেলায় ২০১৬ সালে নথিভুক্ত একটি হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার নাগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নম্বর ৩-এর আদালত বাতাদ্রবা থানার মামলা নম্বর ১৩১/২০১৬-এর রায় ঘোষণা করে। দোষী সাব্যস্ত পাঁচজন হলেন আমির আলি, তাহের আলি, জামির আলি, ইয়াসিন আলি এবং কমলা খাতুন। ভারতীয় দণ্ডবিধির…
বৃদ্ধাবাসে হুইলচেয়ার ও ব্যাকরেস্ট প্রদান রূপমের
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সংস্থার সামাজিক বিভাগের উদ্যোগে এক মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে এক অসহায় অসুস্থ ব্যক্তি ও একটি বৃদ্ধাবাসে হুইলচেয়ার ও ব্যাকরেস্ট প্রদান করা হয়। রূপম কার্যালয়ে ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংস্থার সাধারণ…
অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীতে ঝাঁপ, চার দিন পর উদ্ধার মা-শিশুর মরদেহ
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিলচরের অন্নপূর্ণা ঘাট সেতু থেকে চার বছরের সন্তানকে কোমরে বেঁধে বরাক নদীতে ঝাঁপ দেওয়া গৃহবধূ ও তাঁর শিশুসন্তানের মরদেহ চার দিন পর উদ্ধার হল। মঙ্গলবার কাছাড় জেলার কাটিগড়া এলাকার গণিরগ্রাম বাজার সংলগ্ন বরাক নদী থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত…
জনগণনায় প্রকৃত মাতৃভাষা নথিভুক্তের আহ্বান বিডিএফের
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট: কোনও রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নেতা বা প্রভাবশালী ব্যক্তির বক্তব্য কিংবা প্ররোচনায় প্রভাবিত না হয়ে আসন্ন জনগণনায় প্রত্যেক নাগরিককে নিজের প্রকৃত মাতৃভাষা নির্ভয়ে নথিভুক্ত করার আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। এক প্রেস বিবৃতিতে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, সারা দেশের সঙ্গে অসমেও জনগণনার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনে…
