ভোজ্য তেলের প্যাকেটের আদর্শ আকার, দেড় বছরের আন্দোলনে সাফল্যের দাবি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের
রূপক চক্রবর্তী, শিলচর। বরাক তরঙ্গ, ৯ জুন : বাজারে স্বচ্ছতা ও অভিন্নতা নিশ্চিত করতে ভোজ্য তেলের জন্য আদর্শ প্যাকেটের আকার চালু করেছে কেন্দ্রীয় সরকার। লিগ্যাল মেট্রোলজি কাঠামোর অধীনে উপভোক্তা বিষয়ক বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত সংশোধিত নির্দেশিকা জারি করেছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেড় বছরের আন্দোলনের সাফল্য হিসেবে দাবি করেছে শিলচর ফুড গ্রেইন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার শিলচরে…
