কেন্দ্রীয় বিদ্যালয় রক্ষায় সরব সুরক্ষা সমিতি

Spread the news

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সরব হয়ে উঠেছে বরাক উপত্যকার বিভিন্ন মহল। বিদ্যালয়টি রক্ষার দাবিতে কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বিশেষ সাংবাদিক সম্মেলন ও সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির সভাপতি তপন দাস, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ দেব, পড়ুয়াদের অভিভাবকসহ এলাকার সচেতন নাগরিকরা।

বক্তারা বলেন, একটি বিদ্যালয় শুধুমাত্র একটি ভবন নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে শত শত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ও শিক্ষার অধিকার। তাই কোনোভাবেই আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হতে দেওয়া যাবে না।
বিদ্যালয়টি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান তাঁরা। একইসঙ্গে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *