মোহাম্মদ,জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। মাদকবিরোধী অভিযানে ৪০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শ্রীভূমি থানার আওতাধীন এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য এবং কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে এই মাদক পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার নিঃসন্দেহে মাদকবিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক পাচার রুখতে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন মহলে। শ্রীভূমি পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের এই অভিযানে আবারও স্পষ্ট হয়েছে, মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আগামী দিনেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে শ্রীভূমি পুলিশ। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শ্রীভূমি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এমনটাই বার্তা পুলিশের।



