দুর্ঘটনায় মৃত্যু আব্বাসের শোকাহত পরিবারের পাশে বিধায়ক আমিনুর রশিদ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট :
সড়ক দুর্ঘটনায় আব্বাসের অকাল মৃত্যুতে পানিঘাট-বাগরসাঙ্গন ও হাইলারপার এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তরতাজা এক প্রাণের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার-পরিজন ও এলাকাবাসী। আব্বাসের মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে ছুটে যান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। সেখানে তিনি আব্বাসের বাবা, কাকা-সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটান।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান বিধায়ক। প্রিয়জনকে হারানোর এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

আব্বাসের অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের আবহ। স্বজন ও এলাকাবাসীর চোখে-মুখে এখন প্রিয় মানুষকে হারানোর বেদনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *