ভুয়ো সার্টিফিকেটে জয়ের অভিযোগ, কাউন্সিলরদের শপথ গ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ, আটক আন্দোলনকারীরা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : শিলচর পৌরনিগম নির্বাচনে ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে জয়ী হওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলরদের শপথ গ্রহণের বিরোধিতা করে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হন একদল প্রতিবাদকারী। কিন্তু তাঁদের অভিযোগ, প্রতিবাদ কর্মসূচি চলাকালীন পুলিশ তাঁদের আটক করে ডিএসএ-তে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখা হয়, যাতে তাঁরা বাইরে বেরিয়ে আন্দোলন চালিয়ে যেতে না পারেন।

প্রতিবাদকারীদের দাবি, তাঁরা কোনও ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাননি। গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নিজেদের প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা। কিন্তু তাঁদের অভিযোগ, অসম সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা সৃষ্টি করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শিলচরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কাউন্সিলরদের শপথ গ্রহণ এবং প্রতিবাদকারীদের আটক করার ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *