পাথারকান্দিতে ধারা ১৬৩ জারি, পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েতে নিষেধাজ্ঞা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শ্রীভূমি জেলার পাথারকান্দি সহ-জেলার পাথারকান্দি সার্কেল এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ধারা ১৬৩ জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার সহ-জেলা কমিশনার সপ্ততি এন্দো, এ.সি.এস.-এর স্বাক্ষরিত নির্দেশে এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।…

Read More

বিকাশ ধর হত্যাকাণ্ডে উত্তাল শ্রীভূমির বাজারিছড়া, ভাঙচুর-অগ্নিসংযোগ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : বিজেপির বুথ সভাপতি বিকাশ ধর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত শ্রীভূমি জেলার বাজারিছড়া। নিখোঁজ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর যোগীছড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার একাংশের বিরুদ্ধে একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি…

Read More

খাড়গেকে অপমানের প্রতিবাদে করিমগঞ্জে কংগ্রেসের সত্যাগ্রহ, উত্তাল ব্রিজ রোড

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : সর্বভারতীয় কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে কথিত অপমানের প্রতিবাদে করিমগঞ্জে সত্যাগ্রহ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে শুক্রবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে ইন্দিরা ভবন প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে ইন্দিরা ভবনের সামনে ব্রিজ রোড এলাকায় উত্তেজনাপূর্ণ রাজনৈতিক…

Read More

খার্গের কথিত অপমানের প্রতিবাদে শিলচরে কংগ্রেসের বিক্ষোভ ও সত্যাগ্রহ

বিশ্বজিৎ ভট্টাচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে হলদ্বানীতে কথিত দুর্ব্যবহারের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ ও সত্যাগ্রহ কর্মসূচি পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। এপিসিসির নির্দেশে শুক্রবার আম্বেদকর মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি হলদ্বানীর ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি…

Read More

স্বাধীনতা-উত্তর ভারতের সমাজ, সাহিত্য ও সংস্কৃতির বহুমাত্রিক পাঠ নিয়ে আলোচনা আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাধীনতা-উত্তর ভারতের সমাজ, সাহিত্য ও সংস্কৃতির পরিবর্তন, বৈচিত্র্য, অন্তর্দ্বন্দ্ব ও বহুমাত্রিক অভিজ্ঞতা নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোচনা চক্র। ‘স্বাধীনতা-উত্তর ভারতের সমাজ, সাহিত্য ও সংস্কৃতির বহুমাত্রিক পাঠ’ শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনার ১২ ও ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট সকালে…

Read More

বিভাজন বিভীষিকা স্মরণে কাছাড় বিজেপির আলোচনা সভা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ উপলক্ষে শিলচরে বিজেপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশভাগের বেদনাদায়ক ইতিহাস, সেই সময় সাধারণ মানুষের দুর্ভোগ, প্রাণহানি এবং বাস্তুচ্যুতির করুণ স্মৃতি সভায় তুলে ধরা হয়। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বপ্রাপ্ত পূর্ণচন্দ্র মণ্ডল। তিনি দেশভাগের সময় সংঘটিত…

Read More

শিলচরে পরমানন্দ বিদ্যামন্দিরে একদিবসীয় ‘প্রণব বিজ্ঞান উৎসব ২০২৬’

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : শিলচর পরমানন্দ বিদ্যামন্দিরে শুক্রবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হল একদিবসীয় ‘প্রণব বিজ্ঞান উৎসব ২০২৬’। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিজ্ঞান প্রদর্শনী উৎসবে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৈমুর রাজা চৌধুরী,…

Read More

স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির নাভ্যার

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে নাভ্যা বেসরকারি সামাজিক সংস্থার উদ্যোগে শুক্রবার বরাক ব্লাড সেন্টারে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় কুড়ি জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র প্রদান করা হয়। তাঁরা জানান, রক্তের ঘাটতির কারণে যেন কেউ প্রাণ হারায় না—এই লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে।…

Read More

বদরপুরে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ফের বড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বদরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে বদরপুর থানার একটি বিশেষ দল সন্দেহভাজনদের…

Read More

সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায়, ভাগা বাজার এপির দ্বারস্থ

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : ধলাই বিধানসভা এলাকার ভাগা বাজার গ্রাম পঞ্চায়েতে সরকারি ঘর ও বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়া এবং দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারী রুনা বেগম জানান, তাঁকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে ৮ হাজার টাকা নেওয়া হয়। পরে পারিবারিক…

Read More