শিলচর পুর নিগমের মেয়র-ডেপুটি মেয়র পদে অমরেন্দ্র-বিজেন্দ্র

Spread the news

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শিলচর পুরনিগমের নতুন মেয়র পদে অমরেন্দ্র পাল এবং ডেপুটি মেয়র পদে বিজেন্দ্র প্রসাদ সিং ওরফে বাদশার নাম চূড়ান্ত হল। বৃহস্পতিবার শপথ গ্রহণের আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া শিলচরে এসে দলীয় কার্যালয়ে কাউন্সিলরদের উপস্থিতিতে দুই পদাধিকারীর নাম ঘোষণা করেন। দু’জনের নাম ঘোষণার পর অভিনন্দনের জোয়ার বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *