রাতাবাড়ি-পাথারকান্দিতে GST বিভাগের অভিযান, রাবার ব্যবসায়ীদের গুদাম ও প্রতিষ্ঠানে তল্লাশি

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট :
রাতাবাড়ি-পাথারকান্দি এলাকায় একাধিক রাবার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে GST বিভাগের অভিযানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুয়াহাটি থেকে আসা GST বিভাগের আধিকারিকদের একটি দল পুলিশ ও CRPF-এর নিরাপত্তায় সোমবার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

সূত্রের খবর, কাজিরবাজারের Rubber Enterprise এবং ছাগিখাউড়ির Safe Way-সহ একাধিক রাবার ব্যবসায়ীর প্রতিষ্ঠান ও গুদামে তল্লাশি চালানো হচ্ছে। অভিযানের সময় ব্যবসায়িক নথিপত্রসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

তবে ঠিক কী কারণে এই অভিযান চালানো হয়েছে, কিংবা তল্লাশির সময় কোনও গুরুত্বপূর্ণ নথি, সামগ্রী বা অনিয়মের সন্ধান মিলেছে কি না, সে বিষয়ে GST বিভাগের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে হঠাৎ করে GST বিভাগের এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই রাতাবাড়ি-পাথারকান্দি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযানের পরবর্তী অগ্রগতি এবং বিভাগীয় তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন নজর স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *