বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শ্রীভূমি শহরের ১১ নম্বর ওয়ার্ডের নীলমণি রোডে মনসা মন্দিরের সম্মুখে কালভার্ট নির্মাণের কাজ শুরু হওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীভূমির পুরপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কালভার্ট নির্মাণের কাজ চলবে। এই সময় চিত্রবাণী সিনেমা হলের সম্মুখ থেকে নীলমণি রোডের বিএসএফ ক্যাম্প পর্যন্ত রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।
নির্মাণকাজ চলাকালীন সংশ্লিষ্ট সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।



