বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শিলচর রামনগর পেঁচাডহর অঞ্চল ও রামনগর লামারগ্রাম এলাকার দীর্ঘদিনের বিভিন্ন বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এপিডিসিএল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করল বিজেপি সংখ্যালঘু মোর্চা। স্মারকলিপিতে এলাকাগুলির লো ভোল্টেজ সমস্যা, ঢিলে ও ঝুলন্ত বিদ্যুতের তার, হেলে পড়া বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎ সংযোগের ত্রুটি এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের অভাবের বিষয়গুলি তুলে ধরা হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে নতুন ট্রান্সফরমার স্থাপনসহ বিদ্যুৎ পরিকাঠামোর দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান জানান দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিভিন্ন সমস্যায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষার সময় ঝুলন্ত বিদ্যুতের তার ও হেলে পড়া খুঁটির কারণে দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। সোমবার স্মারকলিপি প্রদান করে পিডিসিএল কর্তৃপক্ষের কাছে বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিন স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আতাউর রহমান লস্কর, আব্দুল রাজ্জাক বড়ভূইয়া, গোপাল চৌহান, আহমেদ ফারুক লস্কর, ফখরুল ইসলাম বড়ভূইয়া এবং জয়নাল হুসেন লস্কর প্রমুখ।



