Category: বরাক
জাতীয় মঞ্চে পাথারকান্দি কলেজ, ‘বিকশিত ভারত যুব কানেক্ট’-এ অংশগ্রহণ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : জাতীয় পর্যায়ের বৃহৎ কর্মসূচি ‘বিকশিত ভারত যুব কানেক্ট—স্পোর্টস এডিশন’-এ অংশগ্রহণের সুযোগ পেয়ে গর্বিত শ্রীভূমির পাথারকান্দি কলেজ। জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আগামী ২৭ আগস্ট দেশের প্রায় ১৬০০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ লক্ষেরও বেশি শিক্ষার্থী ও তরুণ অংশ নেবেন। শ্রীভূমি জেলার দুটি কলেজের…
হাইলাকান্দিতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে AJYCP-র অবস্থান ধর্মঘট
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হাইলাকান্দিতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ (AJYCP) ও স্থানীয় জনগণ। জেলার হবির তিমুখা থেকে বোয়ালিপার সংযোগকারী সড়কের নিতাইনগর সেতুর সামনে সংগঠনের উদ্যোগে তিন ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীরা। আন্দোলনকারীদের…
সৃষ্টির রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান ২৯ ও ৩০ আগস্ট
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : সৃষ্টির সমন্বিত সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আগামী ২৯ ও ৩০ আগস্ট শিলচরে অনুষ্ঠিত হবে। এই দু’দিনের অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি মঙ্গলবার দাস কলোনিতে অবস্থিত সৃষ্টির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়। কেন্দ্রের প্রতিষ্ঠাতা-সম্পাদিকা মৌমিতা বিশ্বাস জানান, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২৯ আগস্ট ছয়জন…
রামকৃষ্ণ সরণির উন্নয়নে ভূমিকার জন্য প্রাক্তন বিধায়ক দীপায়নকে সংবর্ধনা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : রামকৃষ্ণ সরণির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সংবর্ধনা জানাল রামকৃষ্ণ সরণির উন্নয়ন সমিতি। মঙ্গলবার শিলচর ৩৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির কর্মকর্তারা। সভায় বক্তারা জানান, বিধায়ক হিসেবে তাঁর কার্যকালের শেষ পর্যায়ে রামকৃষ্ণ সরণির রাস্তা সংস্কার, জাতীয়…
রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচন ৩ সেপ্টেম্বর
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : রাধামাধব কলেজ, শিলচরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ছাত্র সংসদ নির্বাচন আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, বয়েজ ও গার্লস কমন রুম সম্পাদক, কলেজ ম্যাগাজিন, বিতর্ক, বুক ব্যাংক ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন হবে। এনিয়ে মঙ্গলবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী আনুষ্ঠানিক ভাবে একটি বিজ্ঞপ্তি…
কাছাড় কলেজে ছাত্রীদের ওপর হামলা, উদ্বেগ এআইডিএসও-র
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : কাছাড় কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকের পদ শূন্য থাকায় পঠন-পাঠনে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। অথচ এই মূল সমস্যাগুলি সমাধানের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার পরিবর্তে ‘ড্রেস কোড’ না মানার অভিযোগকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস…
শ্রীকিষাণ সারদা কলেজে ছাত্র নিগ্রহ, অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের দাবি
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হাইলাকান্দি জেলার শ্রীকিষাণ সারদা কলেজে ছাত্র নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কলেজের অধ্যক্ষ রতন কুমারের বিরুদ্ধে সিদ্ধার্থ দাস নামে বাণিজ্যিক শাখার প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে কলেজের একাংশের পড়ুয়া অবস্থান ধর্মঘটে বসে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগ, কলেজ চত্বরে…
আসাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যালয় রক্ষায় শিক্ষামন্ত্রীর দ্বারস্থ সাংসদ পরিমল শুক্লবৈদ্য
২৫ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয় (শিলচর)-এর কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বিদ্যালয়টির ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের (KVS) অধীনে এটিকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। মঙ্গলবার বৈঠকে শিক্ষামন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন…
বিকাশ ধর হত্যাকাণ্ডে শোকাহত পরিবারের পাশে জেলা কংগ্রেস, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আমিনুর-জাকারিয়ার সাক্ষাৎ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া এলাকার ছাগলমোহা গ্রামে বিজেপির বুথ সভাপতি বিকাশ ধরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় এখনও শোক ও উত্তেজনার আবহ বিরাজ করছে। এই পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা নিয়ে নিহতের পরিবারের পাশে দাঁড়াল করিমগঞ্জ জেলা কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল ছাগলমোহায় বিকাশ…
মহাদেবপুরে নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্বোধন, উপকৃত হবেন পশ্চিম কাটিগড়ার সাধারণ মানুষ
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার অন্তর্গত মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার নবনির্মিত আয়ুষ্মান আরোগ্য মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ফিতা কেটে স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন করেন। প্রায় ৫১ লক্ষ ৪৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এই নতুন ভবন। মহাদেবপুরের পুরনো স্বাস্থ্য উপকেন্দ্রটিকে উন্নীত…
