অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : পাথারকান্দি বিধানসভা এলাকার কুর্তাছড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। গত শুক্রবার গ্রামের বাসিন্দা দিলীপ ভুমিজের বসতঘর হঠাৎ আগুনে গ্রাস হয়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। জানা গেছে, অগ্নিকাণ্ডের তীব্রতায় ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, জামাকাপড়, খাদ্যসামগ্রীসহ জীবনের…
