কাটিগড়ায় ঝুলনযাত্রায় জমজমাট রাধাকৃষ্ণের রাসলীলা

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিহারা চতুর্থ খণ্ডের রাধামাধব মন্দির মণ্ডপে বুধবার ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হলো সার্বজনীন রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব। উৎসবের শেষ দিনে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রাতভর অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাসলীলা ছিল এদিনের প্রধান আকর্ষণ।
রাসলীলায় রাধা, শ্রীকৃষ্ণ, বৃন্দাদেবী ও গোপীর ভূমিকায় গ্রামের গৃহবধূ ও মহিলারা অংশগ্রহণ করেন। মণিপুরী সাজসজ্জায় সজ্জিত হয়ে তাঁদের মনোমুগ্ধকর অভিনয় ও নৃত্য পরিবেশনা উপস্থিত ভক্তদের মুগ্ধ করে। ভক্তি ও শিল্পের অপূর্ব মেলবন্ধনে উৎসবের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। উৎসবকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উৎসব কমিটির সভানেত্রী কৃষ্ণা সিনহা ও সম্পাদিকা কবিতা সিনহা। তাঁদের সঙ্গে সহযোগিতায় ছিলেন কমিটির সদস্যা যুথিকা সিনহা, ঋতিকা সিনহা, সুনিতা সিনহা, শর্মিলা সিনহা, প্রমিলা সিনহা, কল্পনা সিনহা ও রাজশ্রী সিনহা।
ভক্তি, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে ঝুলনযাত্রা উৎসবকে ঘিরে বিহারা চতুর্থ খণ্ডে এদিন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *