আসাম বিশ্ববিদ্যালয়ের ফলপ্রকাশে অনিয়ম ও চার বছরের ডিগ্রি কোর্সের বিরুদ্ধে ডিএসও’র ছাত্র অভিবর্তন শিলচরে

বরাক তরঙ্গ, ১৮ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষার ফলপ্রকাশে অনিয়ম, গাফিলতি এবং পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই চার বছরের ডিগ্রি কোর্স চালুর প্রতিবাদে বুধবার শিলচরের ডিমাসা সাংস্কৃতিক ভবনে ছাত্র সংগঠন এআইডিএসও’র উদ্যোগে বরাক উপত্যকাভিত্তিক এক ছাত্র অভিবর্তন অনুষ্ঠিত হয়। এতে বরাক উপত্যকার বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অভিবর্তনের প্রধান বক্তা হিসেবে…

Read More

পুরসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৮ জুন : করিমগঞ্জ পুরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ‘ইন্দিরা ভবন’-এ শহর ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী কৌশল, জনসংযোগ বৃদ্ধি এবং শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা…

Read More

অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিলেন অধ্যাপক পার্থঙ্কর

বরাক তরঙ্গ, ১৮ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী ব্রিটেনের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত  আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন। ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা যোগ দেন। সম্মেলনে অধ্যাপক চৌধুরী ‘অসমে মানুষ-হাতি সংঘাত কমানোর দুটি প্রতিরোধমূলক পদ্ধতির তুলনামূলক মূল্যায়ন’ শীর্ষক একটি গবেষণাপত্র…

Read More

বাড়িতে অভিযান পাথারকান্দিতে পুলিশের, ৪৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৮ জুন : মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য অর্জন করেছে পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ৪৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদকচক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পাথারকান্দি থানার অন্তর্গত শেরপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আব্দুল কাদিরের…

Read More

শ্যামা প্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী কার্যসূচি গ্রহণের দাবি

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ জুন : আগামী ৬ জুলাই থেকে ভারত কেশরী ড. শ্যামা প্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সমগ্র দেশে বর্ষব্যাপী কার্যসূচি প্রনয়ণের  দাবি জানালো সিভিল সোসাইটি ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের কাছে পরিষদের সভাপতি হারাণ দে প্রেরিত এক ই-মেলে বলা হয় যে প্রতি বছর এই মনিষীর…

Read More

শিলচর-জয়ন্তিয়া সড়কের সংস্কারের দাবিতে সত্যাগ্রহে বড়খলা মডেল কলেজের ছাত্রছাত্রীরা

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৮ জুন : শিলচর-জয়ন্তিয়া সড়কের দ্রুত সংস্কারের দাবিতে সত্যাগ্রহ আন্দোলনে নেমেছেন বড়খলা মডেল কলেজের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার আন্দোলনে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বড়খলা ও কাটিগড়া এলাকার মানুষের জন্য শিলচর-জয়ন্তিয়া সড়ক একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হলেও বছরের পর বছর…

Read More

অসুস্থ প্রবাসী যুবকের পরিবারের পাশে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৬ জুন : জনসেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আরেকটি নজির স্থাপন করলেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সম্প্রতি লোয়ারপোয়া মণ্ডলের শিবেরগুল গ্রামের এক অসুস্থ প্রবাসী যুবকের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি। জানা…

Read More

১৩ বছরেও সংস্কার হয়নি সড়ক, বেহাল অবস্থায় নিত্য দুর্ভোগে এলাকাবাসী

বরাক তরঙ্গ, ১৭ জুন : উধারবন্দ বিধানসভা এলাকার অন্নপূর্ণা সেতু থেকে ছোট দুধপাতিল দুর্গাবাড়ি পর্যন্ত প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দীর্ঘ সড়কের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের কোনো উল্লেখযোগ্য সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে হাজার হাজার মানুষকে। স্থানীয় সূত্রে…

Read More

যুবশক্তি ক্লাবের সংবর্ধনা কিশোর নাথকে, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ পূজার্চনা

বরাক তরঙ্গ, ১৭ জুন : মুরলীধর জিপির যুবশক্তি ক্লাবের উদ্যোগে বুধবার ছোট দুধপাতিলের সন্ন্যাসীবাড়ী মন্দির প্রাঙ্গণে নবনির্বাচিত বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা জানানো হয়। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ১২ বছর পূর্তি উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ পূজার্চনারও আয়োজন করা হয়। বুধবার দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিজেপির বড়খলা মণ্ডল ও…

Read More

কালাছড়া রাধারমণ সেবাশ্রমে বৃহস্পতিবার গুরুমা রাধারাণী দেবীর শুভ আবির্ভাব তিথি উদযাপন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৭ জুন : আধ্যাত্মিক ভক্তি, শ্রদ্ধা ও সেবার আদর্শকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার বাজারিছড়ার কালাছড়াস্থিত শ্রীশ্রী রাধারমণ সেবাশ্রমে মহাসমারোহে পালিত হবে শ্রীশ্রী গুরুমা রাধারাণী দেবীর শুভ আবির্ভাব তিথি। এ উপলক্ষে সেবাশ্রম প্রাঙ্গণে ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। গুরুমা রাধারানি দেবীর আধ্যাত্মিক শিক্ষা, মানবসেবা ও ভক্তিমূলক আদর্শকে স্মরণ…

Read More