জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মজয়ন্তী উদ্যাপন, শিলচরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ১৭ জুন : ভারতের নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রদূত, বিশিষ্ট গণশিল্পী, কবি, সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার ১২৪তম জন্মজয়ন্তী শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শিলচরের পেনসনার্স ভবনে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইডিওয়াইও-র কাছাড় জেলা…
