আলগাপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : আলগাপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।  প্রদ্যুত পালে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের বহু সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রদ্যুত পালের দোকান ছাড়াও বাপ্পা পাল, রানা পাল ও পান্না পালের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত…

Read More

শিলচরে আচমকা উপড়ে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : ঝড় ছাড়াই শিলচরের কাঁঠাল রোডের চন্দ্রপুর জারোইলতলা এলাকায় বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ হঠাৎই একটি পুরোনো গাছ উপড়ে পড়ল রাস্তার উপর। আকস্মিক এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকালে একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ গাছ ভেঙে পড়লেও উপস্থিত বুদ্ধির জোরে চালক অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াতে…

Read More

অ্যাডভান্স মণিপুরিতে রাজ্যসেরা সোনাই সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্রী

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : উচ্চমাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সোনাই সিনিয়র সেকেন্ডারি স্কুল। অ্যাডভান্স মণিপুরি বিষয়ে রাজ্যের সর্বোচ্চ নম্বর ১০০-র মধ্যে ৯১ পেয়েছেন স্কুলের দুই ছাত্রী। তাঁরা হলেন এস সেরিনা চানু সিংহ, ও এস সুনালি সিংহ। একই বিষয়ে এই দুই ছাত্রীর রাজ্যসেরা সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। অন্যদিকে, সামগ্রিক সর্বোচ্চ নম্বর…

Read More

বড় বৃষ্টিতে বিদ্যুৎ-ইন্টারনেট বিপর্যস্ত, মোমবাতিই ভরসা—দুর্ভোগে পাথারকান্দি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : অবিরাম ভারি বৃষ্টি ও সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পাথারকান্দির জনজীবন। টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। এর সঙ্গে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবাও প্রায় ভেঙে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে। ঝড়ের পর টানা দু’দিন…

Read More

হাইলাকান্দিতে জেলা উন্নয়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত, বিভিন্ন প্রকল্প ও রাজস্ব আদায় নিয়ে পর্যালোচনা

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : হাইলাকান্দি সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলা উন্নয়ন কমিটির (ডিডিসি) এক গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে   সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত থেকে চলমান প্রকল্প, রাজস্ব সংগ্রহ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।সভায় জেলার বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা…

Read More

কানিশাইলের নবজাগরণ স্কুলে তিন টপার—রশিদা, হাফিজা ও নাসরিন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শ্রীভূমি শহর সংলগ্ন কানিশাইলের নবজাগরণ শিক্ষানিকেতন প্রথম ব্যাচেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজিরবিহীন সাফল্য অর্জন করে জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সদ্য প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান প্রথম বছরেই ৯৩ শতাংশ পাসের হার তুলে ধরে শিক্ষাঙ্গনে এক শক্তিশালী বার্তা দিয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হয়েছে।…

Read More

টানা বর্ষণে সলগই বাজারে হাতাইছড়া ব্রিজের সাইড ওয়াল ধসে বিপদের মুখে জাতীয় সড়ক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : টানা ভারী বর্ষণে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লোয়াইরপোয়া ব্লকের সলগই বাজার এলাকা। অবিরাম বৃষ্টিপাতের জেরে সলগই বাজারস্থিত হাতাইছড়া ব্রিজের পাশের সাইড ওয়াল ধসে পড়ে, ফলে আশঙ্কা তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ অসম-ত্রিপুরা জাতীয় সড়ক ৮-এর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে। প্রবল…

Read More

ফল প্রকাশের আনন্দেই শোকের ছায়া: পুকুরে ডুবে মৃত্যু উচ্চমাধ্যমিক উত্তীর্ণ অনুরাধার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো পাথারকান্দির কাঁঠালতলির তিলভূম এলাকায়। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুকুরে ডুবে মৃত্যু হলো মেধাবী ছাত্রী অনুরাধা সিংয়ের। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবার সূত্রে জানা যায়,…

Read More

ভোট গণনা : ৭ কেন্দ্রে একযোগে প্রক্রিয়া, কড়া নিরাপত্তায় প্রশাসনের প্রস্তুতি

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : আগামী ৪ মে কাছাড় জেলা-য় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে, যা সমগ্র অসম-এর সঙ্গে তাল মিলিয়েই সম্পন্ন হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, সেদিন সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে এবং সকাল ৮টা ৩০ মিনিট থেকে ইভিএমের ভোট গণনা শুরু হবে। জেলার মোট ৭টি বিধানসভা কেন্দ্রে…

Read More

দারিদ্র্য ও প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চমাধ্যমিকে উজ্জ্বল রিমা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : দারিদ্র্য, শারীরিক প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতাকে জয় করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনন্য সাফল্যের নজির গড়েছে পাথারকান্দির প্রত্যন্ত খোদাইলবাড়ি গ্রামের কৃতি ছাত্রী রিমা দেব। কোনো প্রাইভেট টিউটরের সাহায্য ছাড়াই চারটি বিষয়ে লেটার মার্কসসহ ৮৬.২০ শতাংশ নম্বর অর্জন করে সে শুধু নিজের পরিবার নয়, গোটা এলাকার মুখ উজ্জ্বল করেছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও…

Read More