ব্যবসায়ীর শ্রাদ্ধ উপলক্ষে সামগ্রী প্রদান লেংকা মারুফের

বরাক তরঙ্গ, ২১ জুন : লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১ জুন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রয়াত হন ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়নের ১ নম্বর গেট এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী তুতন দত্ত। প্রয়াত তুতন দত্তের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে রবিবার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সহায়তার হাত বাড়িয়ে দেয় শিলচরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘লেংকা মারুফ’। এদিন আয়োজিত অনুষ্ঠানে…

Read More

আন্তর্জাতিক যোগ দিবসে খোঁজ শিলচরের সংবর্ধনা, সম্মানিত ফুটবলার ও প্রশিক্ষকরা

বরাক তরঙ্গ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবসে খোঁজ শিলচর সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবিবার এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানে অসমে মহিলা ফুটবল ও ফুটবল প্রশিক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু রায়। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন…

Read More

প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল করিমগঞ্জ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এনটিএ বাতিলের দাবিতে ছাত্র বিক্ষোভ

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২১ জুন : দেশজুড়ে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভে সামিল হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। শনিবার সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে করিমগঞ্জে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে পালিত হয় ‘সর্বভারতীয় ছাত্র সংকল্প দিবস’। শহরের ঐতিহাসিক অনুকূল সাগর প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে…

Read More

কালাইন রোডের জাতীয় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে যাত্রী ও ব্যবসায়ীরা

বরাক তরঙ্গ, ২১ জুন : শিলচর থেকে কালাইন রোড পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং জল জমে থাকার কারণে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর ফলে প্রতিদিন যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী…

Read More

শিলচরে ১.৩১ কোটি টাকার পোস্তদানা বাজেয়াপ্ত, আটক দুই

বরাক তরঙ্গ, ২১ জুন : কাছাড় জেলায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পোস্তদানা (পপি সিডস) বাজেয়াপ্ত করেছে। শনিবার সন্ধ্যায় শিলচর বাইপাস সড়ক দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৮,৭৬৪ কেজি পোস্তদানা, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লক্ষ টাকা, অভিযান চলাকালীন…

Read More

যোগব্যায়াম মানবজাতির প্রতি এক অমূল্য উপহার ভারতের : কৌশিক

বিশ্বজিৎ আচার্য, শিলচর। বরাক তরঙ্গ, ২১ জুন : ঐতিহাসিক খাসপুর কছারি ফোর্টে রবিবার জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, যোগপ্রেমী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ (Yoga for Healthy…

Read More

দুই মন্ত্রীর সফরেও মেরামত হলো না শিলচরের গর্তভরা রাস্তা, প্রশ্নের মুখে NHIDCL ও পূর্ত বিভাগ

বিশ্বজিৎ আচার্য, শিলচর। বরাক তরঙ্গ, ২১ জুন : অসম সরকারের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের বরাক উপত্যকা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কোনো পরিবর্তন চোখে পড়েনি। শনিবার ক্যাপিটাল পয়েন্ট থেকে জেলা বিজেপি কার্যালয় পর্যন্ত মন্ত্রীদের র‍্যালি গর্তভরা ও ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়েই অতিক্রম করতে হয়। মন্ত্রীদের স্বাগত…

Read More

অরিন্দমের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, বাড়িতে গিয়ে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২১ জুন : দেশের অন্যতম মর্যাদাপূর্ণ গণিতভিত্তিক প্রবেশিকা পরীক্ষাগুলিতে নজিরবিহীন সাফল্য অর্জনকারী মেধাবী ছাত্র অরিন্দম সী-কে সংবর্ধনা জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। রবিবার ফ্রন্টের প্রধান প্রদীপ দত্তরায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল শিলচরের বাসায় গিয়ে অরিন্দমের সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য। এরপর বিডিএফ মুখ্য আহ্বায়ক…

Read More

মনীষীদের মূর্তির রোটারিতে পোস্টার-ব্যানার নিষিদ্ধ করার দাবি

বরাক তরঙ্গ, ২১ জুন : শিলচর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত মনীষীদের মূর্তির রোটারিতে পোস্টার, ব্যানার, ফেস্টুন কিংবা রাজনৈতিক পতাকা লাগানো সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানিয়েছে প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতিরক্ষা কমিটি, শিলচর। এ বিষয়ে প্রয়োজনীয় নিয়মনীতি প্রণয়ন করে তা সর্বসাধারণের মধ্যে প্রচারের জন্য শিলচর পুর নিগমের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।কমিটির সাধারণ সম্পাদক প্রবীর রায়চৌধুরী…

Read More

আন্তর্জাতিক যোগ দিবসে কেশব স্মারক সমিতির আয়োজন, সুস্থ জীবন গঠনের বার্তা

দীপ দেব, শিলচর বরাক তরঙ্গ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে কেশব স্মারক সমিতি। রবিবার শিলচরের ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংঘের স্বয়ংসেবকসহ সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের সূচনায় সমিতির সভাপতি মৃদুল কুমার ধর স্বাগত বক্তব্যে বলেন, বর্তমানের…

Read More