আহত ফুটবলার ওয়ানবন লাতনের পাশে সোনাই রেফারি অ্যাসোসিয়েশন

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় গুরুতর আহত ওয়ানবন লাতনের পাশে দাঁড়ালো সোনাই রেফারি অ্যাসোসিয়েশন। সোমবার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মেডিক্যালে গিয়ে তাঁর স্বাস্থ্যে খোঁজ নেন। পাশাপাশি সামর্থ অনুযায়ী তাঁর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেসময় অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি রাজীব আহমদ লস্কর, রেফারি ডেভলপমেন্ট সেক্রেটারি শামিম আহমদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর,…

Read More

মানুষের দুয়ারে বিধায়ক আমিনুর রশিদ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : জনপ্রতিনিধিত্ব শুধু বিধানসভায় রাজনৈতিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের সমস্যা শোনা এবং সমাধানের উদ্যোগ নেওয়াই জনসেবার অন্যতম প্রধান দায়িত্ব—দিনভর একাধিক কর্মসূচির মধ্য দিয়ে এমন বার্তাই তুলে ধরলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচিত…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সংস্কৃত দিবস উদযাপন, উঠে এল ভারতীয় জ্ঞান পরম্পরায় সংস্কৃতের গুরুত্ব

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : শ্রাবণী পূর্ণিমা ও রক্ষাবন্ধনের পুণ্যতিথি উপলক্ষে সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে বিশ্ব সংস্কৃত দিবস উদযাপন করা হয়। একইসঙ্গে সংস্কৃত সপ্তাহের সমাপ্তি এবং দশদিনব্যাপী সংস্কৃত সম্ভাষণ বর্গের সমাপ্তি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে। বিভাগীয় ছাত্রছাত্রীরা উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করে নেন। পরে ফিতা…

Read More

প্রথমবার বৃহত্তর বাজারিছড়ার কালাছড়ায় গণেশ পুজো, মণ্ডপ নির্মাণের কাজ শুরু

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : বৃহত্তর বাজারিছড়া এলাকার কালাছড়ায় এই প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে গণেশ চতুর্থীর পূজা। কালাছড়া নবযুবক সংঘের উদ্যোগে আয়োজিত এই পূজাকে ঘিরে স্থানীয় সনাতনী সমাজের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পূজা উপলক্ষে দৃষ্টিনন্দন মণ্ডপ নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে খুঁটি পুজোর মাধ্যমে। ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটি পুজো সম্পন্ন হওয়ার…

Read More

জয়পুর নতুন বাজার কি তবে ডিমাহাসাও জেলার অন্তর্ভুক্ত? চিঠির ঠিকানা ঘিরে নতুন বিতর্ক

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : লক্ষীপুর বিধানসভা এলাকার ১৯টি গ্রামকে ডিমাহাসাও জেলায় অন্তর্ভুক্ত করার সরকারি প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও প্রতিবাদ চলছে। এরই মধ্যে পয়লাপুলে মন্ত্রী কৌশিক রায়কে স্বাগত জানিয়ে তৈরি একটি তোরণে ডিমাহাসাও জেলার নাম উল্লেখ করা নিয়ে চর্চা শুরু হয়েছিল। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে একটি চিঠির ঠিকানা।…

Read More

কাছাড় কলেজ কাণ্ড : বিধায়ক জুবাইর আনামের বিরুদ্ধে সরব বজরং দল

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : কাছাড় কলেজের সাম্প্রতিক হিজাব বিতর্ককে কেন্দ্র করে ফের উত্তেজনা তৈরি হয়েছে। এবার কলেজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবাইর এনামের বিরুদ্ধে সরব হয়েছে বজরং দল। সংগঠনের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন তৈরি এবং দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। বজরং দলের কার্যকর্তা…

Read More

সরকারি নিয়ম উপেক্ষার অভিযোগ, সকাল সাড়ে সাতটার বদলে ১০টায় খুলছে স্কুল! ক্ষোভ অভিভাবকদের

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : সরকারি নির্ধারিত সময় মেনে স্কুল না খোলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে লক্ষীপুর বিধানসভার রাজাবাজার মণ্ডলের জয়পুর ডিস্কা গ্রান্ট এলাকার ৭২৭ নম্বর এলপি স্কুলে। অভিযোগ, প্রতিদিন নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর স্কুলের দরজা খোলা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, নিয়ম অনুযায়ী সকাল…

Read More

শিলচরে শুরু ‘আগমনী উৎসব’, ৩৩ নারী উদ্যোক্তার হাতে তৈরি পণ্যের পসরা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : দুর্গোৎসবকে সামনে রেখে শিলচরে শুরু হল চার দিনব্যাপী নবম ‘আগমনী উৎসব’ ফ্যাশন মেলা। সোমবার বিকেলে শিলচর-হাইলাকান্দি রোডের মাতৃ বিবাহ ভবনে দিশান্ত ক্রিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। ফিতা কেটে মেলার উদ্বোধনের পাশাপাশি মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করেন তিনি। এবারের মেলায় বরাক উপত্যকার ৩৩ জন…

Read More

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে করিমগঞ্জে জেলা কংগ্রেসের ধরনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আরএসএস ও বিজেপির কিছু কর্মীর দায়ের করা এফআইআরের প্রতিবাদে করিমগঞ্জে ধর্না কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের নির্দেশে সোমবার জেলা কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ধরনা কর্মসূচিকে ঘিরে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও…

Read More

কাছাড় কলেজের ঘটনায় জেলা কমিশনারের দ্বারস্থ বর্তমান ও প্রাক্তনীদের একাংশ, কঠোর ব্যবস্থার দাবি

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : কাছাড় কলেজে গত ২৫ আগস্টের হিংসাত্মক ঘটনার অভিযোগ এবং কলেজ চত্বরে বহিরাগত সংগঠনের সাংগঠনিক কার্যক্রম চলার অভিযোগ তুলে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করলেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট নাগরিকদের একাংশ। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, হিজাব পরিহিত ছাত্রীদের নিয়ে আপত্তিকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা তৈরি হয় এবং পরবর্তীতে…

Read More