বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : লক্ষীপুর থানার অন্তর্গত তলেনগ্রামে চেকিং চলাকালীন মাদক সহ এক যুবককে আটক করে পুলিশ। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল লক্ষীপুর পুলিশ। চেকিং চলাকালীন একটি Maruti Suzuki Fronx গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি থেকে মোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ১.১৩১ কেজি। মাদক পরিবহণে ব্যবহৃত AS-11AE-5595 নম্বরের Maruti Fronx গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ফকরুল হোসেন চৌধুরী (৩২)-কে। বিনাকান্দি চেংজুর গ্রান্ট এলাকার বাসিন্দা। ঘটনার পর লক্ষীপুর থানায় আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস কোথায় এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।



