আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে সুমন গুণ

বরাক তরঙ্গ, ১৯ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. সুমন গুণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, গবেষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ১৯ জুন শুক্রবার দায়িত্ব গ্রহণ করলেন তিনি। প্রত্যেকেই অধ্যাপক গুণকে শুভেচ্ছা জানান ও আশা প্রকাশ করেন যে, তাঁর মেধাবী নেতৃত্বে  বাংলা বিভাগের সার্বিক বিকাশ  ঘটবে। অধ্যাপক গুণ…

Read More

“জাপানে কর্মসংস্থানের সুযোগ” বিষয়ক আলোচনা সভা রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১৯ জুন : রাধামাধব কলেজের স্কিল ডেভেলপমেন্ট (সেলফ ফিনান্সিং) সেল এর উদ্যোগে ও এশিয়ান আসাম একাডেমি (এশিয়ান ওয়ান) এর সহযোগিতায় শুক্রবার কলেজ কনফারেন্স হলে আয়োজিত হলো “জাপানিজ ভাষা ও জাপানে কর্মসংস্থানের সুযোগ” বিষয়ক আলোচনা সভা। আসাম সরকারের সিএম ফ্লাইট (CM-FLIGHT) স্কিমের অধীনে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই…

Read More

ইউসিসি : ভকতপুরে জুম্মার নামাজ শেষে কালো ব্যাজ পরে বিক্ষোভ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ জুন : অভিন্ন দেওয়ানী বিধি (ইউসিসি) বিলের বিরুদ্ধে রাজ্যজুড়ে চলমান প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার শিলচর কাঁঠাল রোডের ভকতপুর-চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। জুমার নামাজের পর অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মুসল্লি ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। তাঁরা কালো ব্যাজ ধারণ করে ইউসিসি বিলের বিরুদ্ধে নিজেদের…

Read More

শোকজ নোটিসের প্রতিবাদে সরব প্রসেনজিৎ দেব, স্পষ্ট তথ্য প্রকাশের দাবি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ জুন : বিজেপির প্রাক্তন রাজ্য ওবিসি মোর্চার কো-কনভেনার প্রসেনজিৎ দেব শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি রূপম সাহার জারি করা শোকজ নোটিস এবং পরবর্তীতে সামাজিক মাধ্যমে প্রকাশিত দলীয় বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। একইসঙ্গে তিনি বিষয়টি নিয়ে সঠিক ও স্পষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি তোলেন। প্রসেনজিৎ দেবের অভিযোগ, ১৮ জুন বিজেপি…

Read More

কৃষকদের উৎসাহ দিতে ক্ষেতের মাঠে কৃষকের ভূমিকায় কমলাক্ষ

বরাক তরঙ্গ, ১৯ জুন : কাটিগড়া বিধানসভা এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে মাঠে নেমে কৃষিকাজে অংশ নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ধানক্ষেতে সরাসরি কাজ করে তিনি কৃষির গুরুত্ব এবং কৃষকদের পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বিধায়ক বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল ভিত্তি। তাঁদের কঠোর পরিশ্রমের ফলেই খাদ্য উৎপাদন সম্ভব…

Read More

কল্যাণী গ্রামে টিলার মাটি ধসে ভরে গেল স্কুলের শ্রেণিকক্ষ, দ্রুত হস্তক্ষেপের দাবি

বরাক তরঙ্গ, ১৯ জুন : বড়খলা কেন্দ্রের অন্তর্গত ১০১১ নং কল্যাণী গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে টিলা ধসের ফলে শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হয়েছে। বিদ্যালয়ের পরিচালন সমিতি ও অভিভাবকদের অভিযোগ, স্কুল সংলগ্ন একটি টিলা অবৈধভাবে কেটে মাটি অপসারণ করায় সামান্য বৃষ্টিতেই জলের সঙ্গে লাল মাটি ধসে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতরে প্রবেশ করছে। এর ফলে একাধিক শ্রেণিকক্ষ ব্যবহার অনুপযোগী…

Read More

পয়লাপুলে প্রাক্তন সেনাদের সম্মানে আসাম রাইফেলসের বিশেষ কর্মসূচি ও চিকিৎসা শিবির

বরাক তরঙ্গ, ১৯ জুন : প্রাক্তন সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁদের কল্যাণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে পয়লাপুলে এক বিশেষ প্রাক্তন সেনা (ইএসএম) আউটরিচ কর্মসূচির আয়োজন করে আসাম রাইফেলস। অনুষ্ঠানে মোট ২৮ জন প্রাক্তন সেনা সদস্যের পাশাপাশি ১৮ জন মহিলা ও শিশু অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত প্রাক্তন সেনা ও তাঁদের পরিবারের সদস্যরা আসাম রাইফেলসের কর্মীদের…

Read More

বকেয়া গুদাম ভাড়াকে কেন্দ্র করে উত্তেজনা, গ্যাস এজেন্সির গুদামের রাস্তা বন্ধ করলেন জমির মালিক

বরাক তরঙ্গ, ১৮ জুন : বকেয়া গুদাম ভাড়া পরিশোধ না করার অভিযোগে   কালাইন এলাকায় অবস্থিত একটি ইন্ডেন গ্যাস এজেন্সির গুদামের প্রবেশপথ বন্ধ করে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, জমির মালিক কুমারজিত দেব বৃহস্পতিবার এস্কেকেভেটর দিয়ে রাস্তার সামনে নালা কেটে গুদামে যাতায়াতের পথ বন্ধ করে দেন। কুমারজিত দেবের দাবি, গ্যাস এজেন্সির মালিক দিলীপ দাসের কাছে…

Read More

সোনাইয়ে ধানের বীজ বিতরণ, কৃষকদের উন্নয়নে জোর বিধায়ক আমিনুল হকের

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১৮ জুন : কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং দেশের মেরুদণ্ড। কৃষকদের কঠোর পরিশ্রমের ফলেই দেশে খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে এবং সেই উৎপাদিত ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা হচ্ছে। বৃহস্পতিবার সোনাই কৃষি বিভাগের কার্যালয়ে আয়োজিত ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি…

Read More

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে উধারবন্দে বিজেপির ‘প্রগতি যাত্রা’

বরাক তরঙ্গ, ১৮ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার উধারবন্দ বিধানসভা এলাকার তিনটি মণ্ডলের যৌথ উদ্যোগে ‘প্রগতি যাত্রা’ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দ সমষ্টির বিধায়ক রাজদীপ গোয়ালা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, বিধানসভা…

Read More