কেডি রড ইন্ডাস্ট্রিতে বিস্ফোরণকাণ্ড : গুয়াহাটি থেকে গ্রেফতার পরিচালক, হাজতে ঠাঁই ৫ জনেরই
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : উধারবন্দ পানগ্রামের রড ইন্ডাস্ট্রি কেডি গ্লোবাল ইনফ্রাস্টাকচারে বিস্ফোরণের ঘটনায় গুয়াহাটিতে গ্রেফতার করা হয় মালিকপক্ষের এক পরিচালককে। সোমবার গ্রেফতারের পর বিমানে গুয়াহাটি থেকে শিলচরে নিয়ে আসা হয় পরিচালক রাকেশকুমার সুরানাকে। এ দিকে, রবিবার ঘটনার দিন ম্যানেজার আমিরচান্দ জাহাঙ্গীর, রাজেন্দ্র চৌরাসিয়া সহ চারজনকে গ্রেফতার করা হয়। সোমবার পাঁচ জনকে আদালতে তোলা হলে…
