উধারবন্দে স্কুলছাত্রদের দিয়ে সমবায় সমিতির নোটিশ বিলির অভিযোগ, মামলা

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : স্কুলপড়ুয়াদের দিয়ে সমবায় সমিতির নোটিশ বিলি করানোর অভিযোগকে কেন্দ্র করে উধারবন্দের গোঁসাইপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্কুল ছুটির পর গোঁসাইপুর নেহেরু এমভি স্কুলের কয়েকজন পড়ুয়ার হাতে রংপুর সমবায় সমিতির নোটিশ তুলে দেওয়া হয়। পরে পড়ুয়ারা বাড়ি বাড়ি গিয়ে সেই নোটিশ অভিভাবকদের হাতে পৌঁছে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ…

Read More

কল্যাণীগ্রামে ডিডিসি ক্র্যাশারে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণীগ্রামে ডিডিসি ক্র্যাশারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ক্র্যাশারের বিটুমিন মিক্সচার মেশিনে আচমকাই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উধারবন্দ ও শিলচর দমকল বিভাগের দু’টি ইঞ্জিন। দমকলকর্মীরা দীর্ঘ সময় ধরে চেষ্টা…

Read More

এস্কেভেটর দিয়ে নদী থেকে পাথর উত্তোলনের প্রতিবাদ করায় হামলা, ডিসির দ্বারস্থ

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : উধারবন্দ রেঞ্জের অন্তর্গত থালিগ্রাম ফাঁসিবস্তি এলাকায় নদী থেকে এস্কেভেটর দিয়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জেসিবি ব্যবহার করে নদীর বুক থেকে পাথর খনন ও উত্তোলন করা হচ্ছে। এর ফলে এলাকায় নদীভাঙনের সমস্যা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। এ নিয়ে স্থানীয় জনগণ পুরো ঘটনার তদন্ত…

Read More

শিক্ষাগ্রহণের উপযোগী পরিবেশ গড়তে পরিকাঠামোগত উন্নয়ন জরুরি : কণাদ

জগন্নাথ সিং কলেজে অতিরিক্ত শ্রেণিকক্ষের উদ্বোধন_____ বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : শিক্ষার্থীদের সুষ্ঠু ও অনুকূল পরিবেশে শিক্ষাগ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য ও কেন্দ্রীয় সরকার শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। বৃহস্পতিবার উধারবন্দের জগন্নাথ সিং কলেজে অতিরিক্ত শ্রেণিকক্ষের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। এ দিন ২০২৫–২৬…

Read More

উধারবন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : উধারবন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নির্মাণশ্রমিকের। মৃতের নাম বিশ্বজিত কেওট (২৬)। তিনি দিগর কাশীপুর এলাকার প্রয়াত রামচরণ কেওটের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ উধারবন্দ থানার অন্তর্গত খাসপুর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বিশ্বজিত।…

Read More

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে উধারবন্দে সঙ্গীত প্রতিযোগিতা, ফাইনাল ৭ সেপ্টেম্বর শিলচরে

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : ভারতরত্ন ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকী‌ উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের আয়োজনে রবিবার সকাল দশটা থেকে উধারবন্দ অডিটোরিয়ামে  ভূপেন হাজারিকা সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে ইউএসএ উধারবন্দ। প্রতিযোগিতার সূচনা করেন স্থানীয় বিচারক মানসী চৌধুরী ও শিবাশিষ চক্রবর্তী; মাঙ্গলি‌ক পঞ্চপ্রদীপ প্রজ্বলন করেন ব্যতিক্রম পরিবারের ভাস্কর দাস ও ইউএসএ উধারবন্দের সভাপতি জগন্নাথ রায়।…

Read More

ঈদে মিলাদুন্নবী : উধারবন্দে শোভাযাত্রা, আলোচনা ও মিলাদ মহফিল

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বুধবার উধারবন্দে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। হজরত মুহাম্মদ এর জন্মদিন উপলক্ষে উধারবন্দের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মহফিলের আয়োজন করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি গোঁসাইপুর মহাসড়ক পয়েন্ট থেকে শুরু হয়ে উধারবন্দ দিঘীরপাড় হয়ে…

Read More

বরাকের যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে NIAIMT-এর সঙ্গে কৃষ্ণেন্দু পালের বৈঠক

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : বরাক উপত্যকার যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অটোমোটিভ ইন্সপেকশন, মেইনটেন্যান্স অ্যান্ড ট্রেনিং (NIAIMT)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৈঠকে NIAIMT-এর সাইট হেড ড. অনিন্দ্য বিজয় পাল এবং ইঞ্জিনিয়ার বিক্রমজিৎ দাসগুপ্ত উপস্থিত ছিলেন। বৈঠকে বরাক উপত্যকার জেন-জি প্রজন্মের…

Read More

উধারবন্দ সাংবাদিক মঞ্চে গুণীজন সম্মাননার উদ্যোগ, সাংবাদিক ঐক্যে জোর

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : সমাজে নীরবে ও নিরলসভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা, অথচ প্রচারের আলো থেকে অনেকটাই দূরে থাকা গুণীজনদের সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে উধারবন্দ সাংবাদিক মঞ্চ। শনিবার উত্তরপাড়ায় অনুষ্ঠিত মঞ্চের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সভায় স্থানীয় সাংবাদিকতা, পেশাগত নানা চ্যালেঞ্জ এবং বর্তমান সময়ে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।…

Read More

উধারবন্দে রড কারখানা বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা নিল NHRC, দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : উধারবন্দ এলাকায় অবস্থিত কেডে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এলএলপি-র ধাতু প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) মামলা গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। কমিশন এই ঘটনায় অসম সরকারের মুখ্যসচিব এবং কাছাড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি)-কে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। গত ২৬ জুলাই…

Read More