উধারবন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : উধারবন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নির্মাণশ্রমিকের। মৃতের নাম বিশ্বজিত কেওট (২৬)। তিনি দিগর কাশীপুর এলাকার প্রয়াত রামচরণ কেওটের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ উধারবন্দ থানার অন্তর্গত খাসপুর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বিশ্বজিত।

সন্ধ্যা নামার পর নির্মাণস্থলে বিদ্যুতের লাইনে একটি বাল্ব লাগাতে যান তিনি। সে সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন বিশ্বজিত। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে উধারবন্দ থানার এসআই তপেশ্বর দাস পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *