আধুনিক চা শিল্প-পর্যটনের ওপর গুরুত্ব আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২১ মে : আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডিজাস্টার রিস্ক রিডাকশন ক্লাব এবং টি বোর্ড ইন্ডিয়ার আঞ্চলিক দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় চা শিল্পের বর্তমান পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আধুনিক কৃষি পদ্ধতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন…

Read More

চেংকুড়ি রোডের গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক অবহেলার অভিযোগ, বিক্ষোভ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২১ মে : চেংকুড়ি রোডের জেপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অবহেলার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সকালে মোবাইলে গ্যাস ডেলিভারির নোটিফিকেশন পাওয়ার পরও নির্ধারিত সময়ে সিলিন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু গ্রাহক। পরে তাঁরা এজেন্সির সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ অনুযায়ী,…

Read More

মাতৃভাষা সুরক্ষা সমিতির সাহিত্য সাময়িকী ‘মাতৃভাষা’-র ৩৮তম সংখ্যা উন্মোচন

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২১ মে : ভাষা শহিদ দিবসে  প্রকাশিত হল মাতৃভাষা সুরক্ষা সমিতির সাহিত্য সাময়িকী ‘মাতৃভাষা’-এর ৩৮তম সংখ্যা। এদিন উন্মোচন অনুষ্ঠান সহ প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ১৯ মে ভাষা শহিদ দিবস তথা মাতৃভাষা সুরক্ষা দিবস পালন করল মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় জেলা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা…

Read More

চিরুকান্দি হত্যাকাণ্ড : দু’দিনের রিমান্ডে মৃত ব্যক্তির স্ত্রী, পলাতক প্রেমিক

বরাক তরঙ্গ, ২১ মে : শিলচর শিশুমন্দির স্কুল রোডের বাসিন্দা বাপি দাস (৩০) হত্যাকাণ্ডে তার স্ত্রী মনসা দাস (২৯)-কে আটক করার পর জিজ্ঞাসাবাদ চালিয়ে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারের পর বুধবার তাকে আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতিতে আরও জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে। পুলিশ মনসা দাসকে গ্রেফতার করলেও এই…

Read More

NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিলচরে NSUI-এর বিক্ষোভ মিছিল

বরাক তরঙ্গ, ২০ মে : NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বুধবার শিলচরে বিক্ষোভ মিছিল বের করে অসম রাজ্যিক NSUI। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে কেন্দ্র ও NTA-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে…

Read More

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলচরে এসইউসিআই-র বিক্ষোভ

বরাক তরঙ্গ, ২০ মে : পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করার জোরালো দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করল এসইউসিআই (সি) দলের কাছাড় জেলা কমিটি। কাছাড়ের জেলা কমিশনারের মারফতে স্মারকপত্রটি পাঠানো হয়। স্মারকপত্র প্রদানের আগে আজ দলের কর্মী ও সমর্থকরা শিলচরে জেলা কমিশনার কার্যালয়ের সামনে জড়ো হয়ে এক…

Read More

ট্রেনে মহিলা হেনস্তার ঘটনায় অভিযুক্ত মৌমিতা রায় আটক, পরে শর্তসাপেক্ষে মুক্তি

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২০ মে : শিলচর-গুয়াহাটিগামী ট্রেনে এক মহিলাকে হেনস্তার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মৌমিতা রায় মৌ নামে এক মহিলা। ঘটনার জেরে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছিল অভিযুক্তের বিরুদ্ধে। বুধবার বদরপুর রেলওয়ে পুলিশ স্টেশনে ভুক্তভোগী সামসাদ বেগম চৌধুরীর নিকটাত্মীয় সালাহ উদ্দিন চৌধুরী লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ মৌমিতা রায়কে…

Read More

বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক

বরাক তরঙ্গ, ২০ মে : সোনাবাড়িঘাট বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সৈদপুর এলাকায় বাইপাসে লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটে ভুবনডহর টুপিডহর প্রথম খণ্ডের সোপ্পন রায় (২৫) ও সুরেন্দ্র রায় (২৪) দুই যুবকের। মেডিক্যাল দিক থেকে নয়া স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।…

Read More

গর্তের দখলে শিলচর-আসাম বিশ্ববিদ্যালয় সড়ক, চরম দুর্ভোগে ছাত্র-শিক্ষক ও স্থানীয়রা, ক্ষোভ

বরাক তরঙ্গ, ২০ মে : শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয়গামী সড়কের শিলকুড়ি এলাকা ভয়ঙ্কর ভাবে বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে শিলকুড়ি ডাকঘরের সামনে থেকে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত বিশাল বিশাল গর্তের সমাহারে নিত্যযাত্রীদের যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে। এনিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ছাত্র-শিক্ষক, নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি…

Read More

দেশজুড়ে ওষুধ ধর্মঘট, শিলচরেও বন্ধ ফার্মেসি

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২০ মে : রসায়নবিদ ও ওষুধ বিক্রেতাদের অন্যতম বৃহৎ সংগঠন All India Organisation of Chemists and Druggists এর ডাকা দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক প্রভাব পড়েছে শিলচরেও। সংগঠনের অভিযোগ, অবৈধ অনলাইন ই-ফার্মেসিগুলি জাল, নকল ও নিম্নমানের ওষুধ বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। AIOCD-র দাবি, অনলাইন ই-ফার্মেসির দ্রুত বিস্তার,…

Read More