বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : শিলচর ফুটবল অ্যাকাডেমির দীর্ঘদিনের মাঠকর্মী পেঙ্গু মিয়া আর নেই। শুক্রবার সন্ধ্যায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০ বছর। রানিঘাটের নিকটবর্তী কৃষ্ণপুরের বাসিন্দা পেঙ্গু মিয়া ২০০৩ সাল থেকে ২০১৯ পর্যন্ত ফুটবল অ্যাকাডেমির মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অ্যাকাডেমির সভাপতি শিবব্রত দত্ত, সিইও সুবিমল ধর, কোচ প্রবাল ডেকা, কর্মকর্তা আহমেদ হুসেন প্রমুখ। আমরাও প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আজ শনিবার তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।



