শিলচরে ভাষা আন্দোলনের চেতনায় আবেগঘন ‘১৯-এর মহাপথচলা’

বরাক তরঙ্গ, ১৭ মে : আগামী ১৯ মে ভাষা শহিদ দিবসকে সামনে রেখে রবিবার শিলচরের রাজপথে অনুষ্ঠিত হলো আবেগ, ঐতিহ্য ও ভাষাপ্রেমে ভরা ‘১৯-এর মহাপথচলা’। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের নানা স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভাষা আন্দোলনের স্মৃতিকে আবারও জীবন্ত করে তোলে। রাঙ্গিরখাড়ি শহিদ স্মারকের পাদদেশে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের…

Read More

ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীকে মূল্যায়নের আহ্বান স্মৃতি পর্ষদের

বরাক তরঙ্গ, ১৭ মে : ১৯৬১ সালের ঐতিহাসিক বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক এবং ‘গণসংগ্রাম পরিষদ’-এর অন্যতম প্রধান নেতা ছিলেন পরিতোষ পাল চৌধুরী। মাতৃভাষার অধিকার রক্ষায় এবং পরবর্তীকালে বরাক উপত্যকার উন্নয়নের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীকে যেভাবে মূল্যায়ন করার কথা ছিল, সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। তাই   ভাষা…

Read More

কৃত্রিম বন্যা ও শিলচরের সাম্প্রতিক দুরবস্থা: পুরসভার নিষ্ক্রিয়তাকেই দায়ী বিডিএফের

বরাক তরঙ্গ, ১৭ মে : কৃত্রিম বন্যা ও শিলচরের সাম্প্রতিক দুরবস্থার জন্য প্রশাসনিক ব্যর্থতা ও পুরসভার নিষ্ক্রিয়তাকেই দায়ী করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। একই সঙ্গে অবিলম্বে শিলচর পুরনিগম নির্বাচনের দাবিও জানিয়েছে সংগঠনটি। রবিবার এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই মাত্র দু’দিনের বৃষ্টিতে বরাক উপত্যকার বিস্তীর্ণ এলাকা…

Read More

নদী ভাঙনের জেরে কপিলাশ্রমে বড়সড় ক্ষতি

বরাক তরঙ্গ, ১৬ মে : বরাক উপত্যকার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির, কপিলাশ্রমে নদী ভাঙনের জেরে বড়সড় ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। আকস্মিক নদী ভাঙনের ফলে মন্দির প্রাঙ্গণের একটি পাকা বাথরুম সম্পূর্ণভাবে নদীগর্ভে তলিয়ে যায়। পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকার বাঁশ গাছ, কদম গাছ-সহ বিভিন্ন প্রজাতির বহু গাছপালা এবং প্রায় ২০০ মিটার জমিও নদীতে…

Read More

আমিনুল হকের উদ্যোগে উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কের গর্ত ভরাট

বরাক তরঙ্গ, ১৬ মে : উত্তর কৃষ্ণপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা জাতীয় সড়কের গর্ত ভরাটের কাজ অবশেষে শুরু হল বিধায়ক আমিনুল হক লস্করের উদ্যোগে। শনিবার দুপুরে তাঁর উপস্থিতিতে প্রেসিডেন্সি কলেজের সামনে জাতীয় সড়কে পাথর ফেলে মেরামতির কাজ শুরু করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক আমিনুল হক লস্কর জানান, কয়েকদিন ধরে সড়কের বিভিন্ন অংশে…

Read More

শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শুরু দু’দিনব্যাপী মূল্যবোধ-ভিত্তিক শিবির

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ মে : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে শনিবার থেকে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে দু’দিনব্যাপী “মূল্যবোধ-ভিত্তিক ক্যাম্প”। সেবাশ্রমের নীচতলার অডিটোরিয়ামে বৈদিক পাঠ ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শিবিরের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ধ্যান পরিচালনা করেন স্বামী বৈকুণ্ঠানন্দজি। শিবিরের প্রধান সমন্বয়কারী স্বামী গণধীশানন্দজি মহারাজ ক্যাম্পের উদ্দেশ্য ও…

Read More

শিলচরে বর্ষায় জলাবদ্ধতা বৃদ্ধি, প্রশ্নের মুখে পরিকল্পনাহীন উন্নয়ন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ মে : প্রতিবছরের মতো এবারের বর্ষাকালেও শিলচর শহরে জলাবদ্ধতার সমস্যা ক্রমেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। টানা ভারী বৃষ্টির জেরে শহরের বিভিন্ন এলাকায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, রাঙ্গিরখাল ও লঙ্গাইখালের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে শহরের বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে…

Read More

অল্প বৃষ্টিতেই শিলচর সহ কাছাড়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন: জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ১৫ মে : শিলচর পুর এলাকা সহ কাছাড় জেলার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতেই যেভাবে কৃত্রিম বন্যা ও জলমগ্নতার সৃষ্টি হচ্ছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (সি)-এর কাছাড় জেলা কমিটি। সামান্য বর্ষণে সাধারণ মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং রাস্তাঘাট জলের নিচে তলিয়ে যাওয়ায় নাগরিক জীবন সম্পূর্ণ দুর্বিষহ হয়ে উঠেছে। এই চরম জনদুর্ভোগের বিরুদ্ধে তীব্র…

Read More

৪৪ বছরে পদার্পণ আকসার, প্রতিষ্ঠা দিবসে তুলে ধরা হল সংগ্রাম ও সেবার ইতিহাস

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ মে : ৪৪ বছরে পদার্পণ করল অরাজনৈতিক ছাত্র সংগঠন আকসা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ছাত্রস্বার্থে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরেন সংগঠনের সদস্যরা। ১৯৮২ সালে শিলচরের একে চন্দ আইন মহাবিদ্যালয়ে আত্মপ্রকাশ ঘটে আকসার।…

Read More

পাঁচগ্রাম মিরাপিং মোকাম সংলগ্ন সড়ক ধসে পড়ল, ব্যাহত যান চলাচল

বরাক তরঙ্গ, ১৫ মে : অবিরাম বৃষ্টিপাতের জেরে পাঁচগ্রামের মিরাপিং মোকাম সংলগ্ন সেতুর অ্যাপ্রোচ সহ সড়কের একাংশ ধসে পড়ছে। ধসের ফলে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় যান চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণে আচমকাই সড়কের একাংশ ধসে যায়। এর ফলে ছোট-বড় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে যাত্রীবাহী…

Read More