প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতি রক্ষা কমিটি পুনর্গঠন

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ জুন : প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতি রক্ষা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নীহাররঞ্জন পাল। কার্যকরী সভাপতি শান্তনু দাস। সম্পাদক পদে প্রবীর কুমার রায়চৌধুরী পুনঃমনোনীত হয়েছেন। কোষাধ্যক্ষ পীযূষ কান্তি চক্রবর্তী। শনিবার শিলচরের গান্ধী শান্তি প্রতিষ্ঠানে প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রবীর কুমার রায়চৌধুরী বিগত দিনের কার্যকলাপ নিয়ে উপস্থিত সকলকে অবগত করান এবং সভাপতি অধ্যাপক সুখময় ভট্টাচার্য ও কার্যকরী সভাপতি শ্যামলকান্তি দেব শারীরিক সমস্যার কারণে উপস্থিত হতে না পারায় তিনিই পুরনো কমিটি ভঙ্গ করার কথা ঘোষণা করেন।

সকলের সহমতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। তাতে সভাপতি, কার্যকরী সভাপতির সঙ্গে দুইজন সহসভাপতিও মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন ড. মনোজ কুমার পাল ও ফকরুল আলম মজুমদার। সুগত পাল (বুদ্ধ) ও মহীতোষ পাল (আশু)-কে সহসম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে রয়েছেন ১৩জন কার্যনির্বাহী সদস্যও। তাঁরা হলেন নন্দ দুলাল সাহা, উত্তম কুমার সাহা, বিদ্যুৎ দেব (বাবলু), সৌরভ দেব, সাধন পুরকায়স্থ, অশোক দেব, শেখর পাল চৌধুরী, তমালকান্তি বণিক, চিত্রভানু ভৌমিক, গৌতম প্রসাদ দত্ত, দুলাল মিত্র, শম্ভু বক্সী ও প্রণব রায়চৌধুরী।
অধ্যাপক সুখময় ভট্টাচার্য, শ্যামল কান্তি দেব, তৈমুর রাজা চৌধুরী ও সঞ্জীব দেব লস্করকে নিয়ে গঠন করা হয়েছে একটি উপদেষ্টা মণ্ডলী।

সেদিনের সভায় শিলচর শহরে মনীষীদের মূর্তির চারপাশে বিভিন্ন সংগঠন ও সভাসমিতির ব্যানার-ফ্ল্যাগ লাগিয়ে সৌন্দর্য নষ্ট করার তীব্র সমালোচনা করা হয়। পুরনিগমকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। কথা বাকশিল্প চর্চা কেন্দ্রের পক্ষে মনোজ দেব বিপ্লবী উল্লাসকর দত্ত ও বিপিন চন্দ্র পালের প্রতিমূর্তি সংরক্ষণের দায়িত্ব নিতে চাইলে করতালির মাধ্যমে সভা তাতে সায় জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *