রূপম সাহাকে নিয়ে বৃক্ষরোপণ সমাজকর্মী বদর উদ্দিন বড়ভূইয়ার

Spread the news

বরাক তরঙ্গ, ১১ আগস্ট: ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই বার্তাকে সামনে রেখে দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ কৃষ্ণপুর জিপির বিশিষ্ট সমাজকর্মী বদর উদ্দিন বড়ভূইয়া। কয়েক বছর ধরে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণও করে আসছেন তিনি। এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহাকে সঙ্গে নিয়ে দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় বৃক্ষরোপণ করেন বদর উদ্দিন বড়ভূইয়া। কর্মসূচিতে স্থানীয় সমাজকর্মী রেবুল হোসেন বড়ভূইয়াও উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা পরিবেশের ভারসাম্য রক্ষায় আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, সোমবারও এক বিশিষ্ট ব্যক্তিকে সঙ্গে নিয়ে শিলচর বাইপাস সংযোগস্থল দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন বদর উদ্দিন বড়ভূইয়া। তাঁর এই ধারাবাহিক উদ্যোগ পরিবেশপ্রেমী মহলে প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *