মাতৃভাষা সুরক্ষা সমিতির মনীষী স্মরণ ও কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান
পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ মে : মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শনিবার আম্বিকাপট্টিস্থ জেলা সমিতির নিজস্ব কার্যালয়ে মাসিক মনীষী স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে মে মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস ও মনীষীদের স্মরণ করা হয়। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় অমর শহিদ প্রফুল্ল…
