তারাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট :
শিলচরের তারাপুর রেলওয়ে এলাকায় ট্রেনের চাকায় কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম প্রীতম নাথ। তিনি তারাপুরের বর্মনপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন প্রীতম। এর কিছুক্ষণ পরই তারাপুর রেলওয়ে প্রসেসিং এলাকার রেললাইনে ট্রেনের নিচে পড়ে যান তিনি। ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রেনের চাকায় দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শোকের ছায়া নেমে আসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

খবর পেয়ে তারাপুর জিআরপিএফ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *