পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : অসম তথ্য কমিশনের নির্দেশ অমান্য করে শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় কাছাড়ের জেলা কমিশনার কার্যালয়ের পাবলিক ইনফরমেশন অফিসার (পিআইও)কে তথ্য অধিকার আইনের ধারা ২০(১) অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মুখ্য তথ্য কমিশনার উৎপল বরুয়া স্বাক্ষরিত একটি আদেশে অভিযুক্ত পিআইও-কে ৩০ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করতে বলা হয়েছে।
সবিতা দাস নামে এক মহিলার আবেদনের শুনানিতে অভিযুক্ত পাবলিক ইনফরমেশন অফিসারকে তলব করা সত্বেও তিনি অনুপস্থিত ছিলেন।



