ধর্ষণ মামলার অভিযুক্তকে লক্ষ্য করে পুলিশের গুলি, আহত

বরাক তরঙ্গ, ১ জুন : এক ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্ত আক্কাস আলি পুলিশের গুলিতে আহত হয়েছে। ঘটনাটি ছয়গাঁও এলাকায় ঘটেছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ চলছিল। সেই সময় আক্কাস আলী আচমকাই পুলিশকর্মীদের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ।…

Read More

ডাল, চিনি ও লবণ সরবরাহ প্রকল্প বন্ধ নয়, সাময়িক স্থগিত; আগস্ট থেকে ফের চালু

বরাক তরঙ্গ, ১ জুন : মসুর ডাল, চিনি ও লবণ সরবরাহ প্রকল্প বন্ধ করা হয়নি। বাজেট সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে পুনরায় এই প্রকল্প চালু করা হবে। এক বিজ্ঞপ্তিতে খাদ্য, গণবিতরণ ও উপভোক্তা বিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কার্যকর লেখানুদান (ভোট-অন-অ্যাকাউন্ট) বাজেটের প্রেক্ষাপটে স্বল্পমূল্যে…

Read More

মীন বিভাগের কেলেঙ্কারিতে আরও এক আধিকারিক গ্রেপ্তার

বরাক তরঙ্গ, ৩১ মে : মীন বিভাগে সংঘটিত কেলেঙ্কারির ঘটনায় জড়িত আরও এক শীর্ষ আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে। তদানীন্তন প্রকল্প পরিচালক তথা ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) পদ্মকান্ত হাজরিকাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। জানা গেছে, ওড়িশার পুরী থেকে পদ্মকান্ত হাজরিকাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে কেলেঙ্কারির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। উল্লেখ্য, এই ঘটনায় জড়িত…

Read More

৫ জুন মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা

বরাক তরঙ্গ, ৩১ মে : আগামী ৫ জুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। সূত্রের খবর, মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে এবং সম্ভাব্য নতুন মন্ত্রীদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রীসহ মোট ৫ সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব পালন করছে। রাজনৈতিক মহলের জল্পনা অনুযায়ী, আগামী ৫ জুন আরও ১০ জন…

Read More

গুয়াহাটিতে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ

বরাক তরঙ্গ, ২৮ মে : গুয়াহাটির উজানবাজার এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃত যুবকের নাম কামেশ বলে জানা গেছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি ওই পানির ট্যাংকিতেই কর্মরত ছিলেন। গুয়াহাটি পুর নিগমের অধীনস্থ জলে ট্যাঙ্ক…

Read More

ACS আধিকারিক লাচিতকুমার দাসকে অবশেষে চাকরি থেকে বরখাস্ত

বরাক তরঙ্গ, ২৮ মে : দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া ACS আধিকারিক লাচিতকুমার দাসকে অবশেষে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২১ মে থেকেই তাঁর বরখাস্তের নির্দেশ কার্যকর হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ৪৫ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাতে-নাতে ধরা পড়েছিলেন তিনি। উল্লেখ্য, দুর্নীতি দমন শাখার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।…

Read More

উত্তর গুয়াহাটিতে ট্রাক-স্করপিও গাড়ির মুখোমুখি, ঘটনাস্থলেই নিহত ৩

বরাক তরঙ্গ, ২৮ মে : উত্তর গুয়াহাটিতে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি স্করপিও গাড়ি ও একটি দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান রঞ্জিত দে, করুণা বেজবরুয়া এবং পাৰ্থপ্ৰতীম বৰ্মন। নিহত তিনজনের বাড়ি গুয়াহাটির মালিগাঁও এলাকায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভুল দিক দিয়ে আসা ট্রাকটির কারণেই এই…

Read More

বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা বাইকের,  মৃত্যু চালকের

বরাক তরঙ্গ, ২৭ মে : গভীর রাতে অসম বিধানসভার সামনে সংঘটিত হল এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা একটি রয়্যাল এনফিল্ড বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক।নিহত যুবকের পরিচয় ধেমাজি জেলার বাসিন্দা বাসবরাজ চুতিয়া বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে…

Read More

উলুবাড়ি উড়ালপুলের নিচে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী, আটক বৃদ্ধ

বরাক তরঙ্গ, ২৫ মে : গুয়াহাটি মহানগরীর বুকে গা শিউরে ওঠার মতো ঘটনা। ব্যস্ত উলুবাড়ি উড়ালপুলের নিচে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, উলুবাড়ি উড়ালপুলের নিচে আশঙ্কাজনক অবস্থায় পড়ে ছিলেন ওই তরুণী। প্রত্যক্ষদর্শীদের দাবি, তরুণীর পাশেই বসে ছিলেন এক মদ্যপ বৃদ্ধ ব্যক্তি। রক্তাক্ত তরুণীর কাছ থেকে রক্তমাখা একটি লাঠিও উদ্ধার করা হয়েছে।…

Read More

ADC লাচিতকুমারের ঘর থেকে টাকার সঙ্গে উদ্ধার পিস্তলও, শ্যালকের ফ্ল্যাটে মিলল বিপুল পরিমাণ নগদ অর্থ

বরাক তরঙ্গ, ২৪ মে : দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ACS কর্মকর্তা লাচিত কুমার দাসকে ঘিরে তদন্তে নতুন মোড়। কুইন গার্ডেন অ্যাপার্টমেন্টে তল্লাশির পর এবার হাউসফেডের ফ্ল্যাটে গভীর রাতে অভিযান চালায় দুর্নীতি দমন শাখা। শুক্রবার রাত আড়াইটার পর থেকে শুরু হওয়া এই অভিযানে প্রথম তলার বি-১০৪ নম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় লাচিত দাসের লাইসেন্সপ্রাপ্ত একটি .৩২ পিস্তল।…

Read More