বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা বাইকের,  মৃত্যু চালকের

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ মে : গভীর রাতে অসম বিধানসভার সামনে সংঘটিত হল এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা একটি রয়্যাল এনফিল্ড বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক।
নিহত যুবকের পরিচয় ধেমাজি জেলার বাসিন্দা বাসবরাজ চুতিয়া বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে ধাক্কার পর মুহূর্তের মধ্যেই বাইকটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণভাবে পুড়ে ছারখার হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *