বরাক তরঙ্গ, ২৮ মে : গুয়াহাটির উজানবাজার এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃত যুবকের নাম কামেশ বলে জানা গেছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি ওই পানির ট্যাংকিতেই কর্মরত ছিলেন।
গুয়াহাটি পুর নিগমের অধীনস্থ জলে ট্যাঙ্ক থেকে লতাশিল থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।



