মীন বিভাগের কেলেঙ্কারিতে আরও এক আধিকারিক গ্রেপ্তার

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মে : মীন বিভাগে সংঘটিত কেলেঙ্কারির ঘটনায় জড়িত আরও এক শীর্ষ আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে। তদানীন্তন প্রকল্প পরিচালক তথা ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) পদ্মকান্ত হাজরিকাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা।

জানা গেছে, ওড়িশার পুরী থেকে পদ্মকান্ত হাজরিকাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে কেলেঙ্কারির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। উল্লেখ্য, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *