কর্মীদের বিদায় জানাতে রেলস্টেশনে কমলাক্ষ ও পরিমল
বরাক তরঙ্গ, ১২ মে : শপথ গ্রহণ অনুষ্ঠানের পর কাটিগড়াসহ কাছাড় জেলার বিজেপি কর্মীদের বিদায় জানাতে গুয়াহাটি রেলস্টেশনে উপস্থিত হন কাটিগড়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার খানাপাড়ায় অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে কাছাড়ের বহু কর্মীসমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গুয়াহাটি রেলস্টেশনে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের…
