ধর্ষণ মামলার অভিযুক্তকে লক্ষ্য করে পুলিশের গুলি, আহত

Spread the news

বরাক তরঙ্গ, ১ জুন : এক ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্ত আক্কাস আলি পুলিশের গুলিতে আহত হয়েছে। ঘটনাটি ছয়গাঁও এলাকায় ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ চলছিল। সেই সময় আক্কাস আলী আচমকাই পুলিশকর্মীদের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অভিযুক্তকে আটক করতে ছয়গাঁও থানার পুলিশ গুলি চালায়। এতে আক্কাস আলি গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আক্কাস আলির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্ত চলাকালীনই এই গুলির ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *