বিজেপির প্রার্থী তালিকা ঘিরে ৪১ নম্বর ওয়ার্ডে অসন্তোষ, নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর দলের অন্দরেই অসন্তোষের সুর ক্রমশ জোরালো হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ দেখা দেওয়ার পাশাপাশি ‘বহিরাগত প্রার্থী’র অভিযোগ তুলে পাল্টা নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। বুধবার ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী- সমর্থক ও স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে আয়োজিত…

Read More

বিজেপিতে যোগ দিলেন নগাঁওয়ের প্রাক্তন ডিসি দেবাশিস শর্মা

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : নগাঁওয়ের প্রাক্তন কমিশনার দেবাশিস শর্মা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন। মঙ্গলবার বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। দেবাশিস শর্মার বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।…

Read More

দিলীপ শইকিয়ার উপস্থিতিতে বিজেপিতে তৃণমূলের ৫০ কর্মী-সমর্থকের যোগদান

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : কাছাড়ে বিজেপির যোগদান কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ৫০ জন কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডাঃ রাজদীপ…

Read More

শিলচর পুর নিগম নির্বাচন : ‘আমূল পরিবর্তন’, পরিচ্ছন্ন-সবুজ শহর গড়ার প্রতিশ্রুতি বিজেপির

রূপক চক্রবর্তী ও দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মসূচি ও ঘোষণাপত্রের বিভিন্ন দিক তুলে ধরল ভারতীয় জনতা পার্টি। রবিবার ইটখলায় বিজেপির কাছাড় জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের অসম রাজ্য সভাপতি দিলীপকুমার শইকিয়া জানান, শিলচরের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শহরে ‘আমূল পরিবর্তন’ আনা হবে। একইসঙ্গে…

Read More

শিলচরে রাজীব ভবনে বিজেপির কাছাড় জেলা কার্যকর্তা সম্মেলন

সাংগঠনিক শক্তি জোরদার ও তৃণমূল স্তরে সমন্বয়ে গুরুত্ব দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শনিবার শিলচরের রাজীব ভবনে অনুষ্ঠিত হল জেলা কার্যকর্তা সম্মেলন। সম্মেলনে দলের প্রবীণ নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় নেতা দিলীপকুমার শইকিয়া, সাংগঠনিক মন্ত্রী রবীন্দ্র রাজু, কাছাড় জেলা বিজেপির সভাপতি…

Read More

শিলচর পুর নিগম নির্বাচন ঘিরে বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে শিলচর পুর নিগম নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বিজেপি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক বৈঠক। বৈঠকে শিলচর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রভারী, জেলা বিজেপির পদাধিকারী এবং পুর নিগমের মণ্ডল সভাপতিরা উপস্থিত…

Read More

বিজেপির নতুন ‘টিম নীতিন’, গুরুত্বপূর্ণ দায়িত্বে বসুন্ধরা ও স্মৃতি, সম্পাদকের দায়িত্ব পেলেন অসমের মৃগাঙ্ক

১৭ আগস্ট : বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলের নতুন কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকা ঘোষণা করেছেন। অভিজ্ঞ নেতা এবং নতুন প্রজন্মের নেতৃত্বের সমন্বয়ে গড়ে তোলা এই নতুন সাংগঠনিক কাঠামোয় একাধিক পরিচিত মুখের পাশাপাশি জায়গা পেয়েছেন নতুন নেতারাও। আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং দলের সাংগঠনিক শক্তি আরও বাড়ানোই এই পুনর্গঠনের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। নতুন…

Read More

মিজোরামে বিজেপির উদ্যোগে ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে তিরঙ্গা যাত্রা

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে বুধবার মিজোরামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উদ্যোগে বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’ ও দুই চাকার যানবাহনের র‍্যালি অনুষ্ঠিত হয়। বিজেপি মিজোরাম রাজ্য সভাপতি ও বিধায়ক ড. কে. বেইচুয়া সিকুলপুইকাওন ট্রাফিক পয়েন্ট থেকে র‍্যালিটির আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর র‍্যালিটি জারকাওট ট্রাফিক পয়েন্ট হয়ে বিজেপির রাজ্য কার্যালয়, মিপুই…

Read More

কল্যাণমূলক ও জনমুখী বাজেট, উন্নয়নেই জোর: রূপম সাহা

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : অসমের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটকে কল্যাণমূলক, জনমুখী ও উন্নয়নমুখী বলে দাবি করেছেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। বৃহস্পতিবার শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই বাজেট সাধারণ মানুষের কল্যাণ, অবকাঠামো উন্নয়ন এবং রাজ্যের সামগ্রিক অগ্রগতিকে লক্ষ্য করেই প্রণয়ন করা হয়েছে। রূপম সাহা জানান, গত ১০ জুলাই…

Read More

শোকজ নোটিসের প্রতিবাদে সরব প্রসেনজিৎ দেব, স্পষ্ট তথ্য প্রকাশের দাবি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ জুন : বিজেপির প্রাক্তন রাজ্য ওবিসি মোর্চার কো-কনভেনার প্রসেনজিৎ দেব শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি রূপম সাহার জারি করা শোকজ নোটিস এবং পরবর্তীতে সামাজিক মাধ্যমে প্রকাশিত দলীয় বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। একইসঙ্গে তিনি বিষয়টি নিয়ে সঠিক ও স্পষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি তোলেন। প্রসেনজিৎ দেবের অভিযোগ, ১৮ জুন বিজেপি…

Read More