অসম প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী নিযুক্ত পূরবী রায়

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অসম প্রদেশের সভাপতি দিলীপ শইকিয়া অসম প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে পূরবী রায়কে নিযুক্ত করেছেন। পূরবী রায়ের অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে অসম প্রদেশ মহিলা মোর্চার সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছে দল। পাশাপাশি, রাজ্যের মহিলাদের বিজেপির আদর্শ ও কর্মসূচির সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

মহিলাদের ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে পূরবী রায়ের নেতৃত্ব ইতিবাচক ভূমিকা পালন করবে বলে বিশ্বাস প্রকাশ করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *