লক্ষীপুরে ঐতিহাসিক জয়ের দাবি, ৪ মে বিজেপি সরকার গঠনের আশাবাদ নিতীন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : কাছাড় জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের লাবক ময়দানে অনুষ্ঠিত বিজেপি প্রার্থী কৌশিক রায়ের ‘বিজয় সংকল্প’ সমাবেশে জনতার ব্যাপক উপস্থিতি নজর কাড়ে। সমাবেশে যোগ দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দাবি করেন, জনতার বিপুল সমাগমই প্রমাণ করছে যে ৯ এপ্রিল ভোটে বিজেপির পক্ষেই রায় দেবে জনগণ এবং ৪ মে রাজ্যে…

Read More

রামকৃষ্ণনগরে বিজেপির শক্তিপ্রদর্শন, জনসমুদ্রে ভাসল নীতিন নবীনের নির্বাচনী সভা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে শনিবার বিজেপির বিশাল জনসভা ঘিরে নজিরবিহীন জনসমাগমের সাক্ষী থাকল এলাকা। রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার বিস্তীর্ণ মাঠ কার্যত পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে মানুষের ঢল, হাতে দলীয় পতাকা ও মুখে স্লোগানে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়। জনসভার মূল আকর্ষণ ছিলেন বিজেপি নেতা…

Read More

অসমে ফের ক্ষমতায় বিজেপি, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দাবি নিতিন নবীনের

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আত্মবিশ্বাসী সুরে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন জানিয়েছেন, রাজ্যে নিরঙ্কুশ জয়ের পথে এগোচ্ছে বিজেপি এবং জোট সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে। শনিবার লখিমপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রচার সভায় বিপুল জনসমাগমই প্রমাণ করে দিচ্ছে যে জনসমর্থন বিজেপির পক্ষেই…

Read More

শিলচর চেংকুড়ি রোডে বিজেপির নির্বাচনী সভা

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : শিলচর বিধানসভার অন্তর্গত চেংকুড়ি রোডের ৩১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নবোদয় ক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো বিজেপির মনোনীত প্রার্থী ডাঃ রাজদ্বীপ রায়ের এক নির্বাচনী জনসভা। সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে প্রাঙ্গণটি জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল…

Read More

গেরুয়া শিবিরে নাম লেখালেন টেনিস সম্রাট লিয়েন্ডার পেজ

৩১ মার্চ : গেরুয়া শিবিরে যোগ দিলেন ভারতের টেনিস দুনিয়ার কিংবদন্তি তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সদর দফতরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। টেনিস কোর্টে নিজের অসাধারণ ব্যাকহ্যান্ড ও ভলির জন্য বিশ্বজুড়ে খ্যাত লিয়েন্ডার পেজ এবার রাজনীতির ময়দানেও নতুন ইনিংস শুরু করলেন। দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে তাঁর হাতে দলীয়…

Read More

গুয়াহাটিতে বিজেপির সংকল্পপত্র প্রকাশ অর্থমন্ত্রী নির্মলার

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার বিজেপি তাদের সংকল্পপত্র প্রকাশ করেছে। গুয়াহাটি মহানগরের বশিষ্ঠ এলাকায় অবস্থিত বাজপেয়ী ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সংকল্পপত্র উন্মোচন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে,…

Read More

রাজদীপের প্রচারে শিলচরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ মার্চ : শিলচর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের নির্বাচনী প্রচারে জোরদার গতি আনতে শিলচরে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার আশ্রম রোডের তপবননগর কীর্তনী মাঠে জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত ‘বিজয় সংকল্প সমাবেশে’ যোগ দিয়ে তিনি ডাঃ রায়ের সমর্থনে প্রচার চালান। সভায় কয়েক হাজার মহিলা ও পুরুষের উপস্থিতিতে জনসমাগমে…

Read More

অসম বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কড়া পদক্ষেপ, বহিষ্কৃত ১৫ নেতা-কর্মী

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : অসম বিধানসভা নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি। এরমধ্যেই রাজ্যজুড়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। শদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দল জোরকদমে চালাচ্ছে প্রচার অভিযান। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ জন নেতা ও কর্মীকে বহিষ্কার করেছে রাজ্য বিজেপি।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া জানিয়েছেন, বহিষ্কৃত সবাইকে অবিলম্বে কার্যকরভাবে…

Read More

ধলাইয়ে জোরদার প্রচার, বুথভিত্তিক কর্মসূচিতে অমিয়কান্তি

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই সমষ্টিতে জোরদার প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশ। বুধবার বড়জালেঙ্গা মণ্ডলের বিভিন্ন বুথে একাধিক ছোট-বড় জনসভা করে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। এদিন পশ্চিম নওয়াগাঁও, সিঙ্গারীপাড়া, নিউ বাগবাহার, কুকুরখাউড়ি, প্রতাপপুর, সিরাতিকুনা, মুড়া বস্তি ও নওয়াগাঁও-সহ একাধিক…

Read More

গোঁসাইপুরে রাজদীপ গোয়ালার ঘরোয়া সভা, সমর্থনে জোর প্রচার

বরাক তরঙ্গ, ২২ মার্চ : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চার মাইলে এক সৌজন্যমূলক পরিচয় সভায় অংশ নেন। মালুগ্রাম রংপুর সংখ্যালঘু মোর্চা মণ্ডলের সভাপতি মাশুক আহমেদ লস্করের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত বক্তারা একসুরে বলেন, আগামী ৯ এপ্রিলের নির্বাচনে রাজদীপ গোয়ালাকে বিপুল ভোটে জয়ী করতে হবে। সভায় বক্তব্য রাখতে…

Read More