নাটকীয় গোলে অস্ট্রিয়ার নকআউট নিশ্চিত, আলজেরিয়াও শেষ ৩২এ

২৮ জুন : রুদ্ধশ্বাস লড়াই, গোলের বন্যা আর শেষ মুহূর্তের নাটকীয়তায় ভরপুর ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার সকালে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের এই ম্যাচের ফলে দুই দলই নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। অন্যদিকে বিদায় নিতে হয়েছে ইরানকে। ম্যাচে দু’বার এগিয়ে গিয়েছিল অস্ট্রিয়া। তবে যোগ করা সময়ের তৃতীয়…

Read More

প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

২৮ জুন : ম্যাচের শুরুতেই গোল হজম করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। রবিবার বাংলাদেশ সময় সকালে আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। ম্যাচের ১০ মিনিটে অ্যাক্সেল টুয়ানজেবে ও অ্যারন ওয়ান-বিসাকার ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে গোলরক্ষকের…

Read More

বেলিংহ্যামের জাদুতে পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

২৮ জুন : প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পানামাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে ভর করে থমাস টুখেলের শিষ্যরা ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। রবিবার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ইংল্যান্ডকে চাপে ফেলে পানামা। প্রথম মিনিটেই টমাস রদ্রিগেসের জোরালো শট দুর্দান্ত…

Read More

পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সঙ্কটে ধুঁকছে ঘোড়ামারা-কচুয়াদম মডেল হাসপাতাল, পদক্ষেপের দাবি জনজাগরণ কমিটির

বরাক তরঙ্গ, ২৭ জুন : শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত ঘোড়ামারা-কচুয়াদম মডেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি, অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা এবং নানা অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কালীগঞ্জ জনজাগরণ কমিটি। সম্প্রতি কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শন করে ভারপ্রাপ্ত ইনচার্জ ডাঃ উৎপল মাহুতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।…

Read More

বরাকে স্থায়ী হাইকোর্ট বেঞ্চের দাবিতে শ্রীভূমিতে সভা, স্বাক্ষর অভিযানে ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ২৭ জুন : গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বরাক উপত্যকার যে কোনও উপযুক্ত স্থানে প্রতিষ্ঠার দাবির সমর্থনে আজ শ্রীভূমি জেলার বিপিন পাল স্মৃতি ভবনে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র সদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সব্যসাচী রায়ের উদ্যোগে আয়োজিত এই সভায় বরাক উপত্যকায় একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার সাংবিধানিক প্রয়োজনীয়তা, ন্যায়বিচারে সমান প্রবেশাধিকার…

Read More

হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক পদে ডাঃ ময়ীনুল ইসলাম

বরাক তরঙ্গ, ২৭ জুন : কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ) ডাঃ ময়ীনুল ইসলাম বড়ভূইয়া পদোন্নতি পেয়ে হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক হিসেবে নিযুক্ত হয়েছেন। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি ২৭ জুন জারি করেছেন রাজ্য স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব পঞ্চমী চৌধুরী। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাঃ বড়ভূইয়াসহ মোট ১২ জন স্বাস্থ্য আধিকারিক পদোন্নতি লাভ করেছেন।…

Read More

ট্রাফিক পুলিশের অভিযানকে স্বাগত জানাল শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি

বরাক তরঙ্গ, ২৭ জুন: শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্প্রতি শিলচর ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে ইলেকট্রিক অটো ও অন্যান্য অটোরিকশার কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স যাচাই অভিযানের ভূয়সী প্রশংসা করে। কমিটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ ইনচার্জ ও সংশ্লিষ্ট পুলিশকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, দীর্ঘদিন ধরে বহু অটোচালক বৈধ…

Read More

পুকুরে পড়ে দুই বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

বরাক তরঙ্গ, ২৭ জুন : শনিবার ঘিলামরায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রায় দুই বছরের এক শিশুকন্যা। ঘিলামরা থানার অন্তর্গত ফুকনগাঁও গ্রামের বাসিন্দা রাজীব চুতীয়া (পিলপিলী) ও দীপশিখা চুতীয়ার একমাত্র কন্যা অনুস্মিতা চুতীয়া বাড়ির পাশের একটি পুকুরে পড়ে মৃত্যুবরণ করে। জানা গেছে, শনিবার সকাল প্রায় ৯টা ১৫ মিনিটে পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সুযোগে…

Read More

প্রাক্তন ডিআইজি প্রশান্ত কুমার দত্তের ৫৩.২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বরাক তরঙ্গ, ২৭ জুন : আয়ের তুলনায় অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে প্রাক্তন ডিআইজি প্রশান্ত কুমার দত্তের প্রায় ৫৩.২৮ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইডি সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে গুয়াহাটির পল্টন বাজারে অবস্থিত হোটেল ভার্গব, জি এস রোডের হোটেল…

Read More

লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ-এর শেষ পরিচালনা পর্ষদের সভা

বরাক তরঙ্গ, ২৭ জুন : বর্তমান লায়নিস্টিক বর্ষ ২০২৫-২৬-এর শেষ পরিচালনা পর্ষদের সভা শনিবার শিলচরের ইটখোলাস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ’-এর উদ্যোগে আয়োজিত সভার সূচনায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রয়াত হেলেন কেলারের জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে তাঁর জীবনাদর্শ ও মানবসেবামূলক অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন,…

Read More