শুটিংয়ে জোড়া পদক, ব্যক্তিগত ইভেন্টেও রুপো এলাভেনিলের

Spread the news

২০ সেপ্টেম্বর : শুটিংয়ে ফের সাফল্য ভারতের। জাপানের মাটিতে এশিয়ান গেমসে প্রথম পদক পেল ভারত। দলগত ইভেন্টে দেশের হয়ে প্রথম পদক জয়ের পর এবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগেও রুপো জিতলেন তারকা শুটার এলাভেনিল ভালারিভান। রবিবারের এই ফাইনালে সোনা জিতেছেন জাপানের হিনাতা তাইচি। ব্রোঞ্জ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার বান হিয়োজিন।

ফাইনালের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন এলাভেনিল। দীর্ঘ সময় লিডারবোর্ডের শীর্ষে থাকায় তাঁর সোনা জয়ের সম্ভাবনাই জোরালো হয়ে উঠেছিল। তবে ২২তম শটে ছবিটা বদলে যায়। নিখুঁত নিশানায় এলাভেনিলকে টপকে ০.৩ পয়েন্টের লিড নেন জাপানের তাইচি।

চূড়ান্ত সিরিজে ব্যবধান আরও বাড়ে। পেনাল্টিমেট শটে এলাভেনিল ১০.৪ পয়েন্ট পেলেও তাইচি স্কোর করেন ১০.৬। শেষ শটের আগে তাইচি এগিয়ে ছিলেন। এলাভেনিল শেষ শটে ১০.১ পয়েন্ট তুলে মোট ২৫২.৪-এ পৌঁছন। সোনা জিততে তাইচির প্রয়োজন ছিল ৯.৭ পয়েন্ট। চাপের মুহূর্তেও তিনি ১০.২ পয়েন্ট স্কোর করে মোট ২৫৩.০ পয়েন্ট নিয়ে সোনা নিশ্চিত করেন।

এর ফলে তিন বছর আগে হাংঝৌয়ে চিনের হুয়াং ইউটিংয়ের গড়া ২৫২.৭ পয়েন্টের গেমস রেকর্ডও ভেঙে দেন জাপানি শুটার। ২৩০.৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন দক্ষিণ কোরিয়ার বান হিয়োজিন। এলাভেনিলের রুপো ভারতের পদক তালিকায় আরও একটি সাফল্য যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *