মহিলা উদ্যোক্তাদের উদ্যোগে লক্ষীপুরে প্রদর্শনী, উদ্বোধন কৌশিক রায়ের

Spread the news

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : মহিলারা স্বনির্ভর হয়ে নেতৃত্ব গ্রহণ করলে সমাজের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হয়। লক্ষীপুরের উষা কমপ্লেক্সে আয়োজিত চার দিনব্যাপী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৌশিক রায়। রবিবার প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধন শেষে মন্ত্রী মহিলা উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ঘুরে দেখেন। এ সময় তিনি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের তৈরি পণ্য, ব্যবসায়িক উদ্যোগ এবং স্বনির্ভর হয়ে ওঠার পথচলা সম্পর্কে খোঁজ নেন।

আলোচনায় মহিলা উদ্যোক্তারা তাঁদের সাফল্যের পাশাপাশি উদ্যোগ শুরু করার সময়ের বিভিন্ন অভিজ্ঞতা ও প্রতিকূলতার কথাও তুলে ধরেন। তাঁদের এই উদ্যোগকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করে আগামী দিনে আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন মন্ত্রী কৌশিক রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *