স্টুডিও শিবাংশের উদ্যোগে হাইলাকান্দিতে আবেগঘন আয়োজনে জুবিন স্মরণ
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : দেখতে দেখতে কেটে গেল একটি বছর। ক্যালেন্ডারের পাতায় সময় এগিয়ে গেলেও অসমের কোটি মানুষের হৃদয়ে আজও অমলিন ‘জুবিন’ নামটি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অসম তথা ভারতবর্ষের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের আকস্মিক প্রয়াণ যেন সংগীতজগতের পাশাপাশি তাঁর অগণিত অনুরাগীর হৃদয়ে এক গভীর শূন্যতা তৈরি করে দিয়েছিল। সেই শূন্যতা আজও পূরণ…
