সীমান্তঘেঁষা খাগড়াবাজারে শুরু হচ্ছে কৃষ্ণেন্দু পাল নক-আউট ফুটবল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : সীমান্তঘেঁষা প্রত্যন্ত খাগড়াবাজারে ফের বসতে চলেছে ফুটবলের আসর। খাগড়াবাজার, ঝেরঝেরি ও বালিপিপলা জিপির যৌথ উদ্যোগে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৩২ দলীয় কৃষ্ণেন্দু পাল নক-আউট ফুটবল টুর্নামেন্ট। অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তসংলগ্ন লালতিনবুল হাইস্কুল বিদ্যামন্দিরের মাঠে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ এক লক্ষ…
