পুকুরে পড়ে নিখোঁজ মূক-বধির কিশোরী, তল্লাশি চালাচ্ছে SDRF

বরাক তরঙ্গ, ২৯ জুন : মুকালমুয়ার বামুনবাড়ি এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় রেজিনা বেগম নামে এক মূক-বধির কিশোরী পুকুরে পড়ে নিখোঁজ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় রেজিনা। এরপরই পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে খোঁজার চেষ্টা শুরু করেন। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) উদ্ধার…

Read More

গুরুসদয় দত্ত : লোকসংস্কৃতির আলোয়, জাতি গঠনের এক বিস্মৃত স্থপতি

।। বিধায়ক দাশ পুরকায়স্থ ।।২৯ জুন : ভারতের নবজাগরণের ইতিহাসে এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের অবদান রাজনৈতিক ইতিহাসের চেয়ে সাংস্কৃতিক ইতিহাসে অনেক বেশি গভীর ও সুদূরপ্রসারী। তাঁরা উপলব্ধি করেছিলেন, একটি জাতির শক্তি কেবল রাষ্ট্রক্ষমতা, অর্থনীতি বা সামরিক সামর্থ্যের ওপর নির্ভর করে না; তার প্রকৃত ভিত্তি নিহিত থাকে মানুষের চরিত্র, সংস্কৃতি, শ্রমবোধ, সামাজিক সংহতি এবং আত্মপরিচয়ের…

Read More

আরুণাচলে বন্যা আরও ভয়াবহ, উদ্ধারকারীর নৌকা ভেসে নিখোঁজ ৯, উদ্ধার ৭

বরাক তরঙ্গ, ২৯ জুন : আরুণাচল প্রদেশে টানা ভারী বর্ষণ ও মেঘভাঙা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবার লোয়ার দিবাং ভ্যালি জেলার সিসিরি নদীতে উদ্ধার অভিযান চলাকালে একটি উদ্ধারকারী নৌকা প্রবল স্রোতে ভেসে যাওয়ায় দামবুকের গাঁও বুরা (গ্রামপ্রধান)সহ অন্তত ৯ জন নিখোঁজ হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার অভিযানে ব্যবহৃত একটি ফোলানো রাবারের নৌকায় সাতজন…

Read More

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে প্রায় ১,৫০০, নিখোঁজ হাজারো মানুষ

২৯ জুন : ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, প্রাণহানির সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষকে উদ্ধারে দেশি-বিদেশি উদ্ধারকারী দল দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা রাজ্য।…

Read More

সীমান্তবর্তী এলাকায় জঙ্গিবিরোধী স্থল অভিযান পাকিস্তানের, নিহত ২৯ জন

২৯ জুন : পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গিবিরোধী স্থল অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে ‘পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক’ হামলায় জঙ্গিদের আস্তানা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এ অভিযানে মোট ২৯ জন নিহত হয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি জানায়, সাম্প্রতিক…

Read More

শেষ মুহূর্তের গোলে ইতিহাস, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

২৯ জুন : নির্ধারিত সময় শেষ হতে তখন আর কয়েক মুহূর্ত বাকি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত গোলে জয়ের উল্লাসে ভাসে কানাডা। রাউন্ড অব-৩২-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দেশটি। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও…

Read More

শান্তিপুরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইউনাইটেড সম্মেলন

বরাক তরঙ্গ, ২৮ জুন : নরসিংহপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শান্তিপুরের রামকৃষ্ণ আশ্রমে রবিবার অনুষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইউনাইটেড সম্মেলন। সম্মেলনে শ্রীভূমি, হাইলাকান্দি ও শিলচরসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সমাজের বিশিষ্ট ও অভিজ্ঞ ব্যক্তিরা তরুণ প্রজন্মের উদ্দেশে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মকে…

Read More

বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে হাইলাকান্দিতে নাগরিক সভা, পূর্ণ সমর্থনের আশ্বাস মিলন দাসের

বরাক তরঙ্গ, ২৮ জুন : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে হাইলাকান্দিতে অনুষ্ঠিত নাগরিক সভা থেকে আন্দোলনকে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দিলেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। তিনি বলেন, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের প্রায় ২ লক্ষ ২২ হাজার ভোটার এই ন্যায্য দাবির পক্ষে রয়েছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে যে কোনও গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে পাশে…

Read More

কাছাড়ে শুরু পালস পোলিও অভিযান, প্রথম দিনেই ১.৯ লক্ষাধিক শিশুকে টিকা

বরাক তরঙ্গ, ২৮ জুন : জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে রবিবার কাছাড় জেলাজুড়ে শুরু হয়েছে পালস পোলিও অভিযান। অভিযানের প্রথম দিনেই জেলার ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি শিশুকে ওরাল পোলিও ভ্যাকসিন (ওপিভি) খাওয়ানো হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে শিলচরের আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং কালাইন কমিউনিটি হেলথ সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। শিলচরের…

Read More

ভাঙ্গা বাজারে ডাম্পারের ধাক্কায় মৃত্যু দিনমজুরের

বরাক তরঙ্গ, ২৮ জুন : বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গা বাজার এলাকায় জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দিনমজুর। রবিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় নিহত হন লামাজোয়ার জিপির গুয়ারিগ্রাম গ্রামের বাসিন্দা বেলাল আহমদ (৪৫)। তিনি প্রয়াত আব্দুল মান্নান (মনাই মিয়া)-এর পুত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি ক্ষুব্ধ স্থানীয়…

Read More