বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : হাড্ডাহাড্ডি লড়াই। সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল মারিয়া এফসি নর্থ হাওয়াইথাং ও টিকেডি সেভেন ব্রাদার্স লালপানির শ্বাসরুদ্ধকর একটি ম্যাআ উপভোগ করলেন হাজার চারেক দর্শক। সোমবার প্রথম সেমিফাইনালে ২-১ মারিয়া এফসি-কে পরাজিত করে ফাইনালে প্রথম দল হিসেবে স্থান করে নেয় টিকেডি সেভেন ব্রাদার্স লালপানি।
ফেরিঘাট সংলগ্ন মাঠে ম্যাচে প্রথম গোল করেন ১৬ মিনিটে পল। মুহূর্তে সমতায় ফিরে যায় লালপানি। ১৮ মিনিটে রবিনসন গোল করে লালপানিকে সমতা নিয়ে আসেন। প্রথমার্ধ্ব ১-১ গোলে ড্র থাকে ম্যাচ। দ্বিতীয়ার্ধ্বে দুই দলের লড়াই বেশ জমে উঠে। এরমধ্যেই ৪৯ মিনিটে কর্ণার শট থেকে আসা বল হেড করে নেমিয়া নিখুঁত গোল লালপানিকে এগিয়ে নেন। এরপর মারিয়া বেশ কয়েকবার আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয়। অবশেষে ২-১ গোলে জয়ী হয়ে ফাইনালে পৌঁছে টিকেডি সেভেন ব্রাদার্স লালপানি। এ দিন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান রবিনসন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অতিথি আলম মজুমদার ও রাজিম উদ্দিন।

সেমিফাইনাল পরিচালনা করেন প্রবীণ বর্মণ, জাফর বড়ভূইয়া, সাহেল লস্কর ও আনসার মিয়া। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে আরসান এফসি সোনাবাড়িঘাট ও এমজে সুপারস্টার মধুরাপুল।



