বরাক তরঙ্গ, ১২ জুলাই : গোসাইগাঁওয়ে এক শোকাবহ ঘটনা ঘটেছে। পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই শিশুর নাম হাইন স্বর্গয়ারী এবং ধনবীর ব্রহ্ম।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দুই শিশু বাড়ির কাছের একটি পুকুরে স্নান করতে যায়। সাঁতার না জানায় তারা পুকুরের গভীর জলে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে দুই শিশুর দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছিল।
এদিকে, একই এলাকার দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে।



